হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৪১ বছর বয়সেও মাঠ মাতাচ্ছেন রোনালদো, এক হাজার গোলের লক্ষ্যে অবিচল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন


লিসবন, ২৯ জুন – ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল বিশ্বের এক বিস্ময়কর নাম। ক্যারিয়ারের শেষ লগ্নে এসেও তার ফুটবলীয় ক্ষুধা বিন্দুমাত্র কমেনি। বর্তমানে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন পর্তুগালের এই অধিনায়ক। তার লক্ষ্য কেবল জাতীয় দলকে ট্রফি জেতানোই নয়, বরং ফুটবল ইতিহাসের বিরল এক মাইলফলক স্পর্শ করা। অফিসিয়াল ম্যাচে এক হাজার গোলের লক্ষ্য নিয়ে বীরদর্পে এগিয়ে যাচ্ছেন তিনি।

৪১ বছর বয়সেও বিশ্বকাপের প্রতিটি ম্যাচে নিয়মিত খেলছেন এই ফরোয়ার্ড। তবে তার এই অতিরিক্ত খেলার সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। প্রশ্ন উঠছে যে, দলের এই মহাতারকার ওপর অতিরিক্ত শারীরিক চাপ পর্তুগালের জন্য হিতে বিপরীত হতে পারে কি না।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করার মাধ্যমে কিংবদন্তি ইউসেবিওকে ছাড়িয়ে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন রোনালদো। বর্তমানে তার মোট গোল সংখ্যা ৯৭৪। এ ছাড়া তিনি একমাত্র খেলোয়াড় হিসেবে প্রতিটি বিশ্বকাপেই অন্তত একটি করে গোল করার অনন্য কৃতিত্ব অর্জন করেছেন।

রোনালদোর এই লক্ষ্যপূরণের পথে প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে তার শারীরিক ক্লান্তি। সম্প্রতি ইএসপিএনের এক বিশ্লেষণে জানানো হয়, ৪১ বছর বয়সে মিয়ামির চরম গরমের মধ্যে একটানা মাঠে থাকা বড় চ্যালেঞ্জের বিষয়।

কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে রোনালদোর পারফরম্যান্স নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, রোনালদোর মতো ফিট খেলোয়াড়কেও টুর্নামেন্টের লম্বা সময়ে শক্তি সঞ্চয় করে খেলতে হয়। গ্রুপ পর্বের তিনটি ম্যাচে মোট ২৭০ মিনিট এবং অতিরিক্ত সময় মিলিয়ে প্রায় ৩০০ মিনিট মাঠে ছিলেন সিআরসেভেন।

বাংলাদেশ সময় অনুযায়ী ৩ জুলাই ভোর ৫টায় টরন্টো স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। এই ম্যাচে জয়ী দল পরবর্তী পর্বে স্পেন অথবা অস্ট্রিয়ার মুখোমুখি হবে।

এনএন/ ২৯ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৪১ বছর বয়সেও মাঠ মাতাচ্ছেন রোনালদো, এক হাজার গোলের লক্ষ্যে অবিচল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৪১ বছর বয়সেও মাঠ মাতাচ্ছেন রোনালদো, এক হাজার গোলের লক্ষ্যে অবিচল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] লিসবন, ২৯ জুন – ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল বিশ্বের এক বিস্ময়কর নাম। ক্যারিয়ারের শেষ লগ্নে এসেও তার ফুটবলীয় ক্ষুধা বিন্দুমাত্র কমেনি। বর্তমানে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন পর্তুগালের এই অধিনায়ক। তার লক্ষ্য কেবল জাতীয় দলকে ট্রফি জেতানোই নয়, বরং ফুটবল ইতিহাসের বিরল এক মাইলফলক স্পর্শ করা। অফিসিয়াল ম্যাচে এক হাজার গোলের লক্ষ্য নিয়ে বীরদর্পে এগিয়ে যাচ্ছেন তিনি।৪১ বছর বয়সেও বিশ্বকাপের প্রতিটি ম্যাচে নিয়মিত খেলছেন এই ফরোয়ার্ড। তবে তার এই অতিরিক্ত খেলার সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। প্রশ্ন উঠছে যে, দলের এই মহাতারকার ওপর অতিরিক্ত শারীরিক চাপ পর্তুগালের জন্য হিতে বিপরীত হতে পারে কি না।উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করার মাধ্যমে কিংবদন্তি ইউসেবিওকে ছাড়িয়ে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন রোনালদো। বর্তমানে তার মোট গোল সংখ্যা ৯৭৪। এ ছাড়া তিনি একমাত্র খেলোয়াড় হিসেবে প্রতিটি বিশ্বকাপেই অন্তত একটি করে গোল করার অনন্য কৃতিত্ব অর্জন করেছেন।রোনালদোর এই লক্ষ্যপূরণের পথে প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে তার শারীরিক ক্লান্তি। সম্প্রতি ইএসপিএনের এক বিশ্লেষণে জানানো হয়, ৪১ বছর বয়সে মিয়ামির চরম গরমের মধ্যে একটানা মাঠে থাকা বড় চ্যালেঞ্জের বিষয়।কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে রোনালদোর পারফরম্যান্স নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, রোনালদোর মতো ফিট খেলোয়াড়কেও টুর্নামেন্টের লম্বা সময়ে শক্তি সঞ্চয় করে খেলতে হয়। গ্রুপ পর্বের তিনটি ম্যাচে মোট ২৭০ মিনিট এবং অতিরিক্ত সময় মিলিয়ে প্রায় ৩০০ মিনিট মাঠে ছিলেন সিআরসেভেন।বাংলাদেশ সময় অনুযায়ী ৩ জুলাই ভোর ৫টায় টরন্টো স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। এই ম্যাচে জয়ী দল পরবর্তী পর্বে স্পেন অথবা অস্ট্রিয়ার মুখোমুখি হবে।এনএন/ ২৯ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×