হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় অপহরণের এক মাস পর দুই মাদ্রাসাছাত্র উদ্ধার

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়ায় অপহরণের প্রায় এক মাস পর দুই মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার থাইংখালী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। পরে দুই শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে…

কক্সবাজারের উখিয়ায় অপহরণের প্রায় এক মাস পর দুই মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার থাইংখালী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

পরে দুই শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী হলো থাইংখালী এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে শফিকুল (১৩) ও শহিদুল (১১)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুলাই সকাল সাড়ে নয়টার দিকে থাইংখালী এলাকার নিজ বাড়ি থেকে দুই ভাই শফিকুল ও শহিদুল অপহৃত হয়। এরপর তাদের উদ্ধারে অভিযান ও অনুসন্ধান শুরু করে পুলিশ।

পুলিশের ভাষ্য, দীর্ঘ প্রায় এক মাসের অনুসন্ধানের পর গতকাল রাত আনুমানিক ১০টার দিকে কোনো ধরনের মুক্তিপণ ছাড়াই দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আজাদ বলেন, অপহৃত দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, দুই শিক্ষার্থীকে কোনো মুক্তিপণ ছাড়াই উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দুই সন্তানকে ফিরে পেয়ে পরিবারে স্বস্তি ফিরেছে।

শিশু দুটিকে উদ্ধারে সহযোগিতা করা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: উখিয়ায় অপহরণের এক মাস পর দুই মাদ্রাসাছাত্র উদ্ধার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়ায় অপহরণের প্রায় এক মাস পর দুই মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার থাইংখালী এলাকা থেকে তাদের উদ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় অপহরণের এক মাস পর দুই মাদ্রাসাছাত্র উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় অপহরণের এক মাস পর দুই মাদ্রাসাছাত্র উদ্ধার

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় অপহরণের প্রায় এক মাস পর দুই মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার থাইংখালী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। পরে দুই শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী হলো থাইংখালী এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে শফিকুল (১৩) ও শহিদুল (১১)। পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুলাই সকাল সাড়ে নয়টার দিকে থাইংখালী এলাকার নিজ বাড়ি থেকে দুই ভাই শফিকুল ও শহিদুল অপহৃত হয়। এরপর তাদের উদ্ধারে অভিযান ও অনুসন্ধান শুরু করে পুলিশ। পুলিশের ভাষ্য, দীর্ঘ প্রায় এক মাসের অনুসন্ধানের পর গতকাল রাত আনুমানিক ১০টার দিকে কোনো ধরনের মুক্তিপণ ছাড়াই দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আজাদ বলেন, অপহৃত দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, দুই শিক্ষার্থীকে কোনো মুক্তিপণ ছাড়াই উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দুই সন্তানকে ফিরে পেয়ে পরিবারে স্বস্তি ফিরেছে। শিশু দুটিকে উদ্ধারে সহযোগিতা করা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×