অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত অপরাধী গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে। পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনার আলোকে চকরিয়া থানার ওসি মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ টিমের সফল অভিযানে আগস্ট ২০২৬ মাসে বিভিন্ন মামলার আসামি গ্রেফতার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
আগস্ট মাসে পরিচালিত অভিযানের সাফল্য সবিস্তারে তুলে ধরে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে একটি প্রেসনোট পাঠিয়েছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান। সেখানে বলা হয়েছে, আগস্টের ১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত সময়ে চকরিয়া, মাতামুহুরী উপজেলার ১৮ ইউনিয়ন এবং একটি পৌরসভা এলাকায় সফল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার মোট ২২৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মধ্যে রয়েছে ৬ জন পেশাদার ডাকাত, ৩ জন হত্যা মামলার আসামি, ২১ জন সিদেল চোর, ১১ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী, পুরাতন মামলার ২০ জন আসামি, বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জন, ২৩ জন বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি, ১১৪ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, জিআর মামলায় ৫০ জন, সিআর মামলায় ৬৪ জন আসামি। একইসময়ে পুলিশ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে।
তাঁর মধ্যে ১০,৬৬৪ পিস ইয়াবা ট্যাবলেট ২৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদ, ৪০০ গ্রাম গাঁজা। পাশাপাশি পুলিশ অভিযানে দেশে তৈরি একটি এলজি, একটি একনলা বন্দুক, দুটি কার্তুজ উদ্ধার করেছে।
হিমছড়িতে অবৈধ দোকান উচ্ছেদ, জরিমানা
ওসি আরিফুর রহমান বলেন, আসামি তথা চিহ্নিত অপরাধী গ্রেফতারে চকরিয়া থানা পুলিশ অপরাধীর পরিচয় নয়—আইনের শাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে মাদক, সন্ত্রাস, চুরি- ছিনতাই ডাকাতি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে চকরিয়া থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
এরই অংশ হিসেবে বর্তমানে প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধপ্রবণতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে জনগণের সঙ্গে মতবিনিময়, উঠান বৈঠক, সচেতনতামূলক সমাবেশ এবং অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত টহল তৎপরতা জোরদার করা হয়েছে। তিনি দলমত নির্বিশেষে স্থানীয় জনগণের সহযোগিতা চেয়ে বলেন, নিরাপদ চকরিয়া গড়তে পুলিশকে আপনারা নির্ভয়ে তথ্য দিয়ে সহযোগিতা করুন।
আপনি, আপনার দেওয়া সঠিক তথ্য হতে পারে একটি অপরাধ প্রতিরোধের গুরুত্বপূর্ণ মাধ্যম। তথ্যদাতার নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে পুলিশ তাঁর পরিচয় গোপন রাখতে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ।
সেই লক্ষ্যে আসুন সবাই “মাদক নয়—সুন্দর ভবিষ্যৎ চাই” “অপরাধমুক্ত চকরিয়া গড়তে একসাথে কাজ করি। ##
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: আগস্ট মাসে চকরিয়া থানা পুলিশের আভিযানিক সাফল্য ২২৯ আসামি গ্রেফতার, বিপুল মাদক উদ্ধার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত অপরাধী গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন