কক্সবাজারে প্রায় দুই হাজার আইফোন ও কয়েক ডজন ল্যাপটপসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণা ও সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরের হোটেল সী-প্যালেসে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আটক ছয় বিদেশি নাগরিককে কক্সবাজার আদালতে হাজির করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—তাইওয়ানের ওয়েই চিং ওয়েন এবং চীনের জু ইয়াংফান, ইয়ান চ্যাংচেং, জু হাইয়াং, উ জিয়ান জিওন ও জাং জেমিং।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. অহিদুর রহমান বলেন, “রামু থানায় দায়ের করা একটি অভিযোগের সূত্র ধরে এবং ঢাকার পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয় বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।”
টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক
পুলিশ জানায়, তাঁদের কাছ থেকে এক হাজার ৯৩৮টি আইফোন, ৩০ থেকে ৪০টি ল্যাপটপ এবং বিদেশি পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কয়েকটি যন্ত্র উদ্ধার করা হয়েছে।
মো. অহিদুর রহমান বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রাথমিকভাবে তাঁদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণা ও সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।”
পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত কয়েক মাস ধরে প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকার দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। তাঁদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, “এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলমান রয়েছে।”
তবে এত বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের সম্পৃক্ততা এবং তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
হোটেল সী-প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলটিতে ওঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানের সময় তাঁদের কয়েকজনকে আটক করা হয়। তবে তাঁরা কী উদ্দেশ্যে কক্সবাজারে এসেছিলেন, সে বিষয়ে হোটেল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: দুই হাজার আইফোন-ল্যাপটপসহ কক্সবাজারে ৬ বিদেশি নাগরিক আটক সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারে প্রায় দুই হাজার আইফোন ও কয়েক ডজন ল্যাপটপসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণা ও। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন