হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে পুলিশের অভিযানে ২৫ জন গ্রেপ্তার

শহিদুল ইসলাম::

শহিদুল ইসলাম::

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চোর-ছিনতাইকারী হিসেবে আটজন, মাদকসেবনের অভিযোগে ১২ জন, ওয়ারেন্টভুক্ত তিনজন এবং ধর্তব্য অপরাধ ও নিয়মি…

কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চোর-ছিনতাইকারী হিসেবে আটজন, মাদকসেবনের অভিযোগে ১২ জন, ওয়ারেন্টভুক্ত তিনজন এবং ধর্তব্য অপরাধ ও নিয়মিত মামলায় একজন করে রয়েছেন।

পুলিশের ভাষ্য, কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার আটজন হলেন সাদ্দাম হোসেন, আরিফ, জাকির হোসেন, তালেব মাহমুদ বাবুল, ইরফান ফারদিন, ইয়াছিন, নুরুল আজিম ও নুরুল আজম। তাঁদের মধ্যে ইরফান ফারদিনের বিরুদ্ধে দ্রুত বিচার আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।

মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার ১২ জন হলেন মুরাদ হাসান ওরফে কালু, ওসমান গণি, জিহাদুল ইসলাম, ইমরান, সাজু, শহীদ ওরফে রবি, তারেক জিয়া ওরফে লালা, কেফায়েত উল্লাহ ওরফে রকি, জালাল, তারেক, সাইফুল ইসলাম শাউন ও রোবায়েত। এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি আমান উল্লাহ, দিদারুল আলম ও ইনতিসার ছিদ্দিকী সাজিমকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

ধর্তব্য অপরাধে ওসমান (১৫) এবং নিয়মিত মামলায় রাকিব (২৭) নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: কক্সবাজারে পুলিশের অভিযানে ২৫ জন গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চোর-ছিনতাইকারী হিসেবে আটজন, মাদকসেবনের । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে পুলিশের অভিযানে ২৫ জন গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে পুলিশের অভিযানে ২৫ জন গ্রেপ্তার

প্রতিবেদক: শহিদুল ইসলাম:: | প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চোর-ছিনতাইকারী হিসেবে আটজন, মাদকসেবনের অভিযোগে ১২ জন, ওয়ারেন্টভুক্ত তিনজন এবং ধর্তব্য অপরাধ ও নিয়মিত মামলায় একজন করে রয়েছেন। পুলিশের ভাষ্য, কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার আটজন হলেন সাদ্দাম হোসেন, আরিফ, জাকির হোসেন, তালেব মাহমুদ বাবুল, ইরফান ফারদিন, ইয়াছিন, নুরুল আজিম ও নুরুল আজম। তাঁদের মধ্যে ইরফান ফারদিনের বিরুদ্ধে দ্রুত বিচার আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার ১২ জন হলেন মুরাদ হাসান ওরফে কালু, ওসমান গণি, জিহাদুল ইসলাম, ইমরান, সাজু, শহীদ ওরফে রবি, তারেক জিয়া ওরফে লালা, কেফায়েত উল্লাহ ওরফে রকি, জালাল, তারেক, সাইফুল ইসলাম শাউন ও রোবায়েত। এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি আমান উল্লাহ, দিদারুল আলম ও ইনতিসার ছিদ্দিকী সাজিমকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্তব্য অপরাধে ওসমান (১৫) এবং নিয়মিত মামলায় রাকিব (২৭) নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×