হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে চোর ও ছিনতাইকারী, ছয়জনকে মাদক সেবনকারী, একজনকে ওয়ারেন্টভুক্ত এবং একজনকে হত্যা মামলার আসামি…

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে চোর ও ছিনতাইকারী, ছয়জনকে মাদক সেবনকারী, একজনকে ওয়ারেন্টভুক্ত এবং একজনকে হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছিনতাইকারী ও অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে তিনজন চোর-ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন শেফায়েত উল্লাহ (২৬), মোহাম্মদ রুবেল ওরফে হাসান (২৯) ও হাফিজ উদ্দিন (৩৮)।

পুলিশের তথ্য অনুযায়ী, শেফায়েত উল্লাহর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় চুরি, মাদক, দস্যুতার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ একাধিক মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

মোহাম্মদ রুবেলের বিরুদ্ধে চট্টগ্রামের কর্ণফুলী ও আনোয়ারা থানাসহ কক্সবাজার সদর থানায় চুরি, দস্যুতার প্রস্তুতি এবং সন্ত্রাসবিরোধী আইনে কয়েকটি মামলা রয়েছে। হাফিজ উদ্দিনের বিরুদ্ধেও কক্সবাজার সদর থানায় দস্যুতার প্রস্তুতি, চুরি, মারধর ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এ ছাড়া অভিযানে মাদক সেবনের অভিযোগে মিজানুর রহমান ওরফে মিজান (২৯), আব্দুল আল সাজ্জাদ (১৯), আতিকুর রহমান (২৬), মো. সালাম (২৯), আবু বক্কর (৩১) ও মোহাম্মদ আয়াজ (৩০)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে আরাফাত হোসেন (২১) এবং হত্যা মামলার আসামি জাহেদুল ইসলাম বাবু (২৩)কে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: কক্সবাজারে পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে চোর ও ছিনতাইকারী, ছয়জনকে মাদক । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে চোর ও ছিনতাইকারী, ছয়জনকে মাদক সেবনকারী, একজনকে ওয়ারেন্টভুক্ত এবং একজনকে হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছিনতাইকারী ও অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে তিনজন চোর-ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন শেফায়েত উল্লাহ (২৬), মোহাম্মদ রুবেল ওরফে হাসান (২৯) ও হাফিজ উদ্দিন (৩৮)। পুলিশের তথ্য অনুযায়ী, শেফায়েত উল্লাহর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় চুরি, মাদক, দস্যুতার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ একাধিক মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে। মোহাম্মদ রুবেলের বিরুদ্ধে চট্টগ্রামের কর্ণফুলী ও আনোয়ারা থানাসহ কক্সবাজার সদর থানায় চুরি, দস্যুতার প্রস্তুতি এবং সন্ত্রাসবিরোধী আইনে কয়েকটি মামলা রয়েছে। হাফিজ উদ্দিনের বিরুদ্ধেও কক্সবাজার সদর থানায় দস্যুতার প্রস্তুতি, চুরি, মারধর ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া অভিযানে মাদক সেবনের অভিযোগে মিজানুর রহমান ওরফে মিজান (২৯), আব্দুল আল সাজ্জাদ (১৯), আতিকুর রহমান (২৬), মো. সালাম (২৯), আবু বক্কর (৩১) ও মোহাম্মদ আয়াজ (৩০)কে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায়, ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে আরাফাত হোসেন (২১) এবং হত্যা মামলার আসামি জাহেদুল ইসলাম বাবু (২৩)কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×