দেশ জুড়ে ক্রীড়া মেধার অন্বেষণে আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস” ২০২৫-২৬ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করে কক্সবাজার জেলা থেকে ফুটবলে একমাত্র মো: আশরাফুল ইসলাম(১৪) প্রকাশ জিদান বিকেএসপির ৪৫ দিনের প্রশিক্ষণের জন্য ডাক পেয়েছেন। তার এ অসমান্য অর্জনে উপজেলা ও জেলাবাসী গর্বিত।
ইতোমধ্যে প্রশিক্ষণে অংশ নিতে গত ১৭ সেপ্টেম্বর রাতে ঢাকার উদ্দেশ্য কক্সবাজার ছেড়েছেন এ ক্ষুদে ফুটবলার। এ শিশু ফুটবলার জিদান ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড নাপিতখালীর নুরুল হাকিম প্রকাশ সাবেক কৃতি ফুটবলার সিকান্দারের পুত্র এবং স্থানীয় নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শিক্ষার্থী।
পরিবারের পক্ষে তার জন্য দোয়া চেয়ে চাচা সাবেক কৃতি ফুটবলার ছৈয়দ করিম জানান,তাদের সব ভাই তথা পরিবারের সকল পুরষ সদস্য জেলা,বিভাগ ও জাতীয় পর্যায়ে ফুটবলে অবদান রেখেছেন যুগযুগ ধরে।এক কথায় এমন সময় ছিল তাদের পরিবারের সদস্য ছাড়া উপজেলা, জেলা বা বিভাগীয় পর্যায়ের দল গঠন ছিল কল্পনার বাইরে।বাবা-চাচাদের উত্তরাধিকার সুত্রে মিডফিল্ডার হিসেবে নজর কাড়া ভাতিজা ক্ষুদে ফুটবলার আশরাফুলও যেন জাতীয় পর্যায়ে ক্রীড়ায় প্রতিনিধিত্ব করে দেশবাসীর জন্য গৌরব বয়ে আনতে পারেন এ দোয়া কামনা করেন সকলের নিকট। প্রসঙ্গত আপাদমস্তক ক্রীড়া পরিবার থেকেই এ শিশুর খেলাধুলার হাতেখড়ি।
শিশুকাল থেকেই খেলার মাঠে এ শিশুটির বিচরণ পরিবার ও ক্রীড়ামোদিদের নজর কাড়ে।পারবারিক উত্তরাধিকার সুত্রেই ক্রীড়াঙ্গনে মেধার সাক্ষর রাখতে শুরু করেন স্থানীয় ও উপজেলা পর্যায়ের ইউনিয়ন ভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে। অবশেষে নতুন কূঁড়ি প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে জেলা থেকে বিকেএসপিতে একমাত্র ফুটবলার হিসেবে জায়গা করে নেন শিশু জিদান।
চকরিয়ায় সিমেন্ট কোম্পানির কভার্ডভ্যানের ধাক্কায় যাত্রীবাহী মারছা বাস উল্টে খাদে, আহত -২০
নব্বই দশক থেকে দীর্ঘ দুই যুগ তার পিতা সিকান্দার,চাচাদের মধ্যে যথাক্রমে অধ্যাপক আবুল কাশেম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর একজন প্রথম শ্রেনীর রেফারি , চাচা জসিম উদ্দীন,নাছির উদ্দীন সাবেক কৃতি ফুটবলার , মাস্টার ছৈয়দ করিম জাতীয় পর্যায়ের ক্লাব শেখ জামাল ধানমন্ডিসহ উপজেলা,জেলা,বিভাগীয় পর্যায়ের অসংখ্য ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।এছাড়া তিনি সাবেক জাতীয় ফুটবল রেফারি বর্তমান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন ম্যাচ কমিশনার, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার এফিলিয়েটেড ক্লাব বাঁশকাটা ক্রীড়া সংস্থার সভাপতি। এছাড়া অপর দুই চাচা হাফেজ রহিম উদ্দীনও এক সময়কার তুখোড় খেলোয়াড় এবং একেবারে ছোট চাচা মোর্শেদও খেলোয়াড়ের পাশাপাশি বর্তমানে রেফারির দায়ীত্ব পালন করছেন।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: নতুন কুঁড়ির আবিস্কার; জেলা থেকে একমাত্র ঈদগাঁওয়ের ক্ষুদে ফুটবলার আশরাফুল ডাক পলেন বিকেএসপিতে সম্পর্কিত তথ্য কী?
উত্তর: দেশ জুড়ে ক্রীড়া মেধার অন্বেষণে আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" ২০২৫-২৬ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করে কক্সবাজার জেলা থেকে ফুটবলে একমা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন