ব্রাসিলিয়া,২৮ অক্টোবর-লাল কার্ডের ঘটনায় বড় শাস্তির মুখে পড়তে পারেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সান্তোসের এই ফরোয়ার্ডকে এক থেকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এমন শাস্তি হলে ব্রাজিলিয়ান লিগে চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোতে তাঁর খেলা অনিশ্চিত হয়ে পড়বে।
বাহিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে প্রতিপক্ষের মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের সঙ্গে বিতর্কে জড়ান নেইমার। একপর্যায়ে তিনি হাত দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনার পর রেফারি তাঁকে লাল কার্ড দেখান।
নেস্টরের অভিযোগ, নেইমার তাঁকে ও তাঁর ক্লাবকে অসম্মান করে কথা বলেছেন। তবে অপমানজনক মন্তব্য করার অভিযোগ অস্বীকার করেছেন নেইমার। মুখ ঢেকে রাখাকে নিজের ভুল বলে স্বীকার করলেও প্রতিপক্ষের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩য় টি-টোয়েন্টি থেকে বাদ ইশান কিষাণ: চোটের কারণে অনিশ্চয়তা
এ ঘটনায় ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিসে শুনানি হওয়ার কথা রয়েছে। সেখানে প্রোটোকল লঙ্ঘনের দায়ে তাঁকে জরিমানা অথবা এক থেকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।
লাল কার্ড ও হলুদ কার্ডের হিসাব মিলিয়ে ইতোমধ্যে দুটি ম্যাচে অনুপস্থিত থাকা নিশ্চিত হয়েছে নেইমারের। ব্রাজিলিয়ান সিরি আতে সান্তোসের বাকি রয়েছে মাত্র ছয়টি ম্যাচ। ফলে অতিরিক্ত নিষেধাজ্ঞা পেলে মৌসুমের বাকি অংশে আর মাঠে নামা নাও হতে পারে ৩৪ বছর বয়সী এই তারকার।
এস এম/ ২৮ অক্টোবর ২০২৬
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: লাল কার্ডের ঘটনায় ৬ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন নেইমার, শেষ হতে পারে মৌসুম সম্পর্কিত তথ্য কী?
উত্তর: ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রব্রাসিলিয়া,২৮ অক্টোবর-লাল কার্ডের ঘটনায় বড় শাস্তির মুখে পড়তে পারেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। শ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন