হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গুলিস্তান-সদরঘাট সড়কে বসতে পারবে না হকার, ফুটপাত থেকে শতাধিক দোকান উচ্ছেদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: গুলিস্তান-সদরঘাট সড়কঢাকা,২৮ অক্টোবর-ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, সিটি কর্পোরেশনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে রাস্তা ও ফুটপাত পরিষ্ক…


গুলিস্তান-সদরঘাট সড়ক

ঢাকা,২৮ অক্টোবর-ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, সিটি কর্পোরেশনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে রাস্তা ও ফুটপাত পরিষ্কার রাখা এবং দখলমুক্ত করার কাজ চলছে। হকারদের বসার জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত, নৈশকালীন মার্কেট ও হলিডে মার্কেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাঁরা শুধু এসব নির্ধারিত স্থানেই বসতে পারবেন। বিশেষ করে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত পুরো রাস্তা সম্পূর্ণ পরিষ্কার রাখা হবে। কোনোভাবেই মূল সড়কে হকার বসতে দেওয়া হবে না।

বুধবার গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চলাকালে তিনি এসব কথা বলেন। সকাল ১০টায় শুরু হওয়া এ অভিযান দুপুর ১টা পর্যন্ত চলে।

ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেটের পাশের ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ডিএসসিসি। সংস্থাটির চারজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শতাধিক উচ্ছেদকর্মী এবং পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্যের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। পে-লোডারসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি দিয়ে অবৈধ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার পর উচ্ছেদ করা মালামাল ও সরঞ্জাম জব্দ করা হয়।

আরও পড়ুন

দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে সিএনজি সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

হকারদের সতর্ক করার বিষয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, রাস্তা ও ফুটপাত পরিষ্কার রাখার জন্য বিভিন্ন মাধ্যমে সতর্ক করার পাশাপাশি হকার সংগঠনের নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে। কিন্তু উচ্ছেদের পরও হকাররা আবার সেখানে বসে পড়ছেন। এ কারণে এখন কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নিয়ম অমান্য করে বসলে মালামাল জব্দ করার পাশাপাশি প্রয়োজনে গ্রেফতারও করা হবে।

তিনি জানান, অবৈধ দখল উচ্ছেদ ও রাস্তা-ফুটপাত দখলমুক্ত রাখার এ অভিযান একটি চলমান প্রক্রিয়া। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানটি পরিচালনা করেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবা খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মো. আমিনুল ইসলাম।

এস এম/ ২৮ অক্টোবর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: গুলিস্তান-সদরঘাট সড়কে বসতে পারবে না হকার, ফুটপাত থেকে শতাধিক দোকান উচ্ছেদ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: গুলিস্তান-সদরঘাট সড়কঢাকা,২৮ অক্টোবর-ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, সিটি কর। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

গুলিস্তান-সদরঘাট সড়কে বসতে পারবে না হকার, ফুটপাত থেকে শতাধিক দোকান উচ্ছেদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গুলিস্তান-সদরঘাট সড়কে বসতে পারবে না হকার, ফুটপাত থেকে শতাধিক দোকান উচ্ছেদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] গুলিস্তান-সদরঘাট সড়কঢাকা,২৮ অক্টোবর-ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, সিটি কর্পোরেশনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে রাস্তা ও ফুটপাত পরিষ্কার রাখা এবং দখলমুক্ত করার কাজ চলছে। হকারদের বসার জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত, নৈশকালীন মার্কেট ও হলিডে মার্কেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাঁরা শুধু এসব নির্ধারিত স্থানেই বসতে পারবেন। বিশেষ করে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত পুরো রাস্তা সম্পূর্ণ পরিষ্কার রাখা হবে। কোনোভাবেই মূল সড়কে হকার বসতে দেওয়া হবে না।বুধবার গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চলাকালে তিনি এসব কথা বলেন। সকাল ১০টায় শুরু হওয়া এ অভিযান দুপুর ১টা পর্যন্ত চলে।ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেটের পাশের ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ডিএসসিসি। সংস্থাটির চারজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শতাধিক উচ্ছেদকর্মী এবং পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্যের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। পে-লোডারসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি দিয়ে অবৈধ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার পর উচ্ছেদ করা মালামাল ও সরঞ্জাম জব্দ করা হয়।হকারদের সতর্ক করার বিষয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, রাস্তা ও ফুটপাত পরিষ্কার রাখার জন্য বিভিন্ন মাধ্যমে সতর্ক করার পাশাপাশি হকার সংগঠনের নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে। কিন্তু উচ্ছেদের পরও হকাররা আবার সেখানে বসে পড়ছেন। এ কারণে এখন কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নিয়ম অমান্য করে বসলে মালামাল জব্দ করার পাশাপাশি প্রয়োজনে গ্রেফতারও করা হবে।তিনি জানান, অবৈধ দখল উচ্ছেদ ও রাস্তা-ফুটপাত দখলমুক্ত রাখার এ অভিযান একটি চলমান প্রক্রিয়া। এ কার্যক্রম অব্যাহত থাকবে।অভিযানটি পরিচালনা করেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবা খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মো. আমিনুল ইসলাম।এস এম/ ২৮ অক্টোবর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×