কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রকৃতিবিষয়ক গবেষক আহমেদ গিয়াস মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কক্সবাজারের বিভিন্ন সাংবাদিক সংগঠন।
এক শোকবার্তায় সাংবাদিক নেতারা বলেন, আহমেদ গিয়াস ছিলেন নির্লোভ, সৎ, সাহসী ও নির্ভীক সাংবাদিক। মৃত্যুর আগপর্যন্ত তিনি চট্টগ্রামের প্রাচীন সংবাদপত্র দৈনিক আজাদীর কক্সবাজারের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাক, যায়যায়দিন ও দৈনিক কক্সবাজারসহ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় সংবাদপত্রে কাজ করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে বিশেষ পরিচিতি ছিল তাঁর। সমুদ্রের বালুচর, সাগরলতা, সামুদ্রিক বর্জ্য, পাহাড়, পাখি ও বানরের জীবনযাপন নিয়ে তাঁর প্রতিবেদন পাঠকমহলে সমাদৃত হয়েছিল। এসব বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে তিনি কক্সবাজারের সংবাদমাধ্যমে স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
ঘুমধুম সীমান্ত থেকে মালিকবিহীন ৩৬ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক আহমেদ গিয়াসের মৃত্যু সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রকৃতিবিষয়ক গবেষক আহমেদ গিয়াস মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন