হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় খুনসহ ১১ মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার

এম জিয়াবুল হক, চকরিয়া ::

এম জিয়াবুল হক, চকরিয়া ::

রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের চকরিয়ায় খুন, ডাকাতিসহ ১১ মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নে অভ…

কক্সবাজারের চকরিয়ায় খুন, ডাকাতিসহ ১১ মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নের মগনামাপাড়া (খাল কাঁচা) এলাকার আবদুল জলিলের ছেলে সাগর প্রকাশ গালকাটা সাগর (৩৫), একই ইউনিয়নের পুকুপুকুরিয়া পাড়ার জাগের হোসেনের ছেলে মামুনুর রশিদ জাহেদ (৩৫) ও লক্ষ্যারচর আমানপাড়া এলাকার মোঃ কায়কোবাদের ছেলে সেলিম উদ্দিন প্রকাশ সেলিম (৪১)।

চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে চকরিয়াসহ বিভিন্ন এলাকায় ডাকাতিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে সাগরের বিরুদ্ধে খুন, ডাকাতিসহ বিভিন্ন থানায় ১১ টি মামলা রয়েছে। জাহেদ অস্ত্র মামলার এজাহারনামীয় আসামি। তাঁরা সংঘবদ্ধভাবে অপরাধ সংঘটনের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, উপজেলার উপকূলীয় অঞ্চলে আন্তঃজেলা ডাকাত দলের কতিপয় সদস্যরা জড়ো হচ্ছিল।

আরও পড়ুন

চকরিয়ায় অগ্নিকাণ্ড ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ

গোপন সংবাদে নিশ্চিত হয়ে তাৎক্ষণিক বিষয়টি জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান ও চকরিয়া সার্কেল এএসপি মোঃ আবদুল আজিজকে অবহিত করে তাদের নির্দেশেনায় সঙ্গীয় পুলিশ টিম সেখানে অভিযান পরিচালনা করি। পরে ঘটনাস্থল ঘেরাও করে তিনজনকে গ্রেফতার করা হয়।

ওসি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোববার (১ নভেম্বর) তাদেরকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট সৌপদ্দ করা হবে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: চকরিয়ায় খুনসহ ১১ মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের চকরিয়ায় খুন, ডাকাতিসহ ১১ মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে থানা পুলিশের একটি । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় খুনসহ ১১ মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় খুনসহ ১১ মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার

প্রতিবেদক: এম জিয়াবুল হক, চকরিয়া :: | প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় খুন, ডাকাতিসহ ১১ মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নের মগনামাপাড়া (খাল কাঁচা) এলাকার আবদুল জলিলের ছেলে সাগর প্রকাশ গালকাটা সাগর (৩৫), একই ইউনিয়নের পুকুপুকুরিয়া পাড়ার জাগের হোসেনের ছেলে মামুনুর রশিদ জাহেদ (৩৫) ও লক্ষ্যারচর আমানপাড়া এলাকার মোঃ কায়কোবাদের ছেলে সেলিম উদ্দিন প্রকাশ সেলিম (৪১)। চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে চকরিয়াসহ বিভিন্ন এলাকায় ডাকাতিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে সাগরের বিরুদ্ধে খুন, ডাকাতিসহ বিভিন্ন থানায় ১১ টি মামলা রয়েছে। জাহেদ অস্ত্র মামলার এজাহারনামীয় আসামি। তাঁরা সংঘবদ্ধভাবে অপরাধ সংঘটনের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন। অভিযানের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, উপজেলার উপকূলীয় অঞ্চলে আন্তঃজেলা ডাকাত দলের কতিপয় সদস্যরা জড়ো হচ্ছিল। গোপন সংবাদে নিশ্চিত হয়ে তাৎক্ষণিক বিষয়টি জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান ও চকরিয়া সার্কেল এএসপি মোঃ আবদুল আজিজকে অবহিত করে তাদের নির্দেশেনায় সঙ্গীয় পুলিশ টিম সেখানে অভিযান পরিচালনা করি। পরে ঘটনাস্থল ঘেরাও করে তিনজনকে গ্রেফতার করা হয়। ওসি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোববার (১ নভেম্বর) তাদেরকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট সৌপদ্দ করা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×