কক্সবাজারের চকরিয়ায় মহানগর এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে রশিদ আহমদ (৮০) নামের এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে কক্সবাজার রেলপথের চকরিয়া উপজেলার পহরচাদাঁ ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় ঘটেছে এ রেল দুর্ঘটনা। নিহত রশিদ আহমদ পহরচাঁদা (বরইতলী) ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর দক্ষিণপাড়া এলাকার মৃত সোলতান আহমেদের ছেলে।
নিহতের প্রতিবেশি ও বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার সকালে বাড়ি থেকে রেললাইন ধরে হেঁটে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন বৃদ্ধ রশিদ আহমদ। ওইসময় ঢাকা থেকে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস নামের একটি ট্রেন চকরিয়ার মছনিয়াকাটা এলাকায় পৌঁছালে বয়সের ভারে নুইয়ে পড়া বৃদ্ধ রশিদ আহমদ রেললাইন থেকে নিজেকে সরিয়ে নিতে পারেনি। এ অবস্থায় ঘটনাস্থলে তিনি কাটা পড়ে মারা যান।
জালাল আহমদ সিকদার বলেন, বিষয়টি তাৎক্ষণিক কক্সবাজার রেলওয়ে পুলিশের ওসিকে জানানো হয়েছে। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে পরিবার সদস্যদের সঙ্গে কথা বলে মরদেহ হস্তান্তর করবেন বলে জানিয়েছেন রেলওয়ে থানার ওসি।
এবিষয়ে চকরিয়া থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ট্রেনে কাটা পড়ে উপজেলার মছনিয়াকাটা এলাকায় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে থানা পুলিশ ও কক্সবাজার রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এতিমের কুরআন তিলাওয়াতে মুখরিত বদরখালী ভার্চু স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস
পরে বিনাময়না তদন্তে দাফনের অনুমতি চেয়ে পরিবারের আবেদনের প্রেক্ষিতে রেলওয়ে পুলিশের ওসির সঙ্গে কথা বলে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ##
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: চকরিয়ায় রেলপথে মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের চকরিয়ায় মহানগর এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে রশিদ আহমদ (৮০) নামের এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন