হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া, উভয় পক্ষের গুলিবর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়ায় জনবহুল বাজারে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে দুগ্রুপের প্রকাশ্যে মহড়া এবং ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া বটতলী স্টেশনে এ ঘটনা …

কক্সবাজারের উখিয়ায় জনবহুল বাজারে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে দুগ্রুপের প্রকাশ্যে মহড়া এবং ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া বটতলী স্টেশনে এ ঘটনা ঘটে।

এ সময় সাবেক ছাত্রদল নেতা জয়নাল আবেদীন জয় ও তাঁর অনুসারীদের সঙ্গে স্থানীয় যুবদল নেতা আবুল ফয়েজের পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনায় উভয় পক্ষের লোকজন ১০ থেকে ১২ রাউন্ড গুলি বিনিময় করেন।

তবে এতে কেউ হতাহত হননি বলে জানা গেছে।বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের দাবি, মিয়ানমার সীমান্তকেন্দ্রিক মাদক ও চোরাচালানের নিয়ন্ত্রণ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

এরই জেরে বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে দুই পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বটতলী স্টেশন এলাকায় জড়ো হন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয় এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে।

আরও পড়ুন

টেকনাফে বিজিবির টহল দলের ওপর হামলা, আটক ৩

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এ সময় জয়নাল আবেদীন জয় পক্ষের কয়েকজনকে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায়। তাঁদের একজন মুন্নার প্রকাশ্যে গুলিবর্ষণের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ছাড়া মুন্নাসহ কয়েকজনকে ওয়ান শুটারগান ও দেশীয় বন্দুক হাতে স্টেশনে প্রকাশ্যে মহড়া দিতে দেখা গেছে। দুই পক্ষই গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, একই এলাকার যুবদল নেতা আবুল ফয়েজের সঙ্গে জয়নাল আবেদীন জয় ও তাঁর অনুসারীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বুধবার বিকেলে জয়নাল ও মুন্নাসহ তাঁদের লোকজন অস্ত্র নিয়ে স্টেশনে অবস্থান নিলে আবুল ফয়েজের পক্ষের লোকজনের সঙ্গে মুখোমুখি পরিস্থিতির সৃষ্টি হয়।

এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়া থানা-পুলিশের একটি দল এবং ৬৪ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিষয়ে জানতে চাইলে সাবেক ছাত্রদল নেতা জয়নাল আবেদীন জয় গুলিবর্ষণের ঘটনায় নিজের সংশ্লিষ্টতার বিষয়ে সরাসরি কোনো বক্তব্য দেননি।

তিনি উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর বাসভবনে বৈঠকে থাকার কথা জানিয়ে পরে বিষয়টি জানাবেন বলে জানান। যুবদল নেতা আবুল ফয়েজের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম মোক্তার আহমেদ বলেন, ‘পালংখালীর আঞ্জুমানপাড়া বটতলী স্টেশনে উপজেলা ছাত্রদলের সাবেক নেতা জয়নাল আবেদীন জয় ও ইউনিয়ন যুবদল নেতা আবুল ফয়েজের পক্ষের লোকজনের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’ উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রকাশ্যে গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিজিবির সদস্যরাও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ জনবহুল একটি স্টেশনে প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও গুলিবর্ষণের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অস্ত্রধারীদের শনাক্ত এবং জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

রাত সাড়ে আটটার দিকে এ প্রতিবেদন লেখাকালিন সময় পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: উখিয়ায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া, উভয় পক্ষের গুলিবর্ষণের অভিযোগ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়ায় জনবহুল বাজারে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে দুগ্রুপের প্রকাশ্যে মহড়া এবং ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

উখিয়ায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া, উভয় পক্ষের গুলিবর্ষণের অভিযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া, উভয় পক্ষের গুলিবর্ষণের অভিযোগ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় জনবহুল বাজারে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে দুগ্রুপের প্রকাশ্যে মহড়া এবং ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া বটতলী স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় সাবেক ছাত্রদল নেতা জয়নাল আবেদীন জয় ও তাঁর অনুসারীদের সঙ্গে স্থানীয় যুবদল নেতা আবুল ফয়েজের পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনায় উভয় পক্ষের লোকজন ১০ থেকে ১২ রাউন্ড গুলি বিনিময় করেন। তবে এতে কেউ হতাহত হননি বলে জানা গেছে।বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের দাবি, মিয়ানমার সীমান্তকেন্দ্রিক মাদক ও চোরাচালানের নিয়ন্ত্রণ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে দুই পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বটতলী স্টেশন এলাকায় জড়ো হন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয় এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এ সময় জয়নাল আবেদীন জয় পক্ষের কয়েকজনকে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায়। তাঁদের একজন মুন্নার প্রকাশ্যে গুলিবর্ষণের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ছাড়া মুন্নাসহ কয়েকজনকে ওয়ান শুটারগান ও দেশীয় বন্দুক হাতে স্টেশনে প্রকাশ্যে মহড়া দিতে দেখা গেছে। দুই পক্ষই গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্র জানায়, একই এলাকার যুবদল নেতা আবুল ফয়েজের সঙ্গে জয়নাল আবেদীন জয় ও তাঁর অনুসারীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বুধবার বিকেলে জয়নাল ও মুন্নাসহ তাঁদের লোকজন অস্ত্র নিয়ে স্টেশনে অবস্থান নিলে আবুল ফয়েজের পক্ষের লোকজনের সঙ্গে মুখোমুখি পরিস্থিতির সৃষ্টি হয়। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়া থানা-পুলিশের একটি দল এবং ৬৪ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিষয়ে জানতে চাইলে সাবেক ছাত্রদল নেতা জয়নাল আবেদীন জয় গুলিবর্ষণের ঘটনায় নিজের সংশ্লিষ্টতার বিষয়ে সরাসরি কোনো বক্তব্য দেননি। তিনি উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর বাসভবনে বৈঠকে থাকার কথা জানিয়ে পরে বিষয়টি জানাবেন বলে জানান। যুবদল নেতা আবুল ফয়েজের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম মোক্তার আহমেদ বলেন, ‘পালংখালীর আঞ্জুমানপাড়া বটতলী স্টেশনে উপজেলা ছাত্রদলের সাবেক নেতা জয়নাল আবেদীন জয় ও ইউনিয়ন যুবদল নেতা আবুল ফয়েজের পক্ষের লোকজনের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’ উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রকাশ্যে গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিজিবির সদস্যরাও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ জনবহুল একটি স্টেশনে প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও গুলিবর্ষণের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অস্ত্রধারীদের শনাক্ত এবং জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। রাত সাড়ে আটটার দিকে এ প্রতিবেদন লেখাকালিন সময় পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×