হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

পবিত্র মাহে রমজানের আধ্যাত্মিক আবহে স্বেচ্ছাসেবী সংগঠন “বিডি ক্লিন”-এর উখিয়া টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিডি ক্লিন কক্সবাজার জেলার সমন্বয়ক ছৈয়দ করীমের সভাপতিত্বে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি ক্লিন উখিয়া টিমের উপদেষ্টা ও উখিয়া প্রেস ক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক সাঈদ মুহাম্মদ আনোয়ার।

এছাড়াও উপস্থিত ছিলেন বিডি ক্লিন উখিয়া টিমের উপদেষ্টা ও উখিয়া প্রেস ক্লাবের সদস্য সচিব, সিনিয়র সাংবাদিক ফারুক আহমেদ; জেলা সহ-সমন্বয়ক সিরাজুল মনিরা তুম্পা; জেলা আইটি দায়িত্বপ্রাপ্ত জুলফিকারসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকরা।

আরও পড়ুন

চকরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজার তালা ভেঙে ফ্যান চুরি, শঙ্কিত শিক্ষক শিক্ষার্থীরা

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আক্তার হোসেন। অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধান করেন উখিয়া টিমের লিডার ওমর ফারুক এবং সঞ্চালনায় ছিলেন ফারজানা খানম উর্মি।

প্রধান অতিথির বক্তব্যে ডা. নুরুল হাসান বলেন, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। তিনি স্বাস্থ্যসচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যবিধি মেনে চলা রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বেচ্ছাসেবীদের সমাজের অগ্রসৈনিক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধিতে তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

বিশেষ অতিথি সাঈদ মুহাম্মদ আনোয়ার বলেন, দেশকে ময়লামুক্ত রাখতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি তরুণ স্বেচ্ছাসেবকদের পাশাপাশি তরুণীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। নারী-পুরুষের সম্মিলিত উদ্যোগেই পরিচ্ছন্ন ও সচেতন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।

সিনিয়র সাংবাদিক ফারুক আহমেদ বলেন, বিডি ক্লিন উখিয়া টিম অল্প সময়ের মধ্যেই সাংগঠনিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি অতীতের বিভিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রমের ইতিবাচক প্রভাবের কথাও তুলে ধরেন।

টিম লিডার ওমর ফারুক বলেন, সংগঠনের মূল শক্তি তরুণ স্বেচ্ছাসেবকরা। স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে নেতৃত্বগুণ ও দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়, যা ভবিষ্যতে আত্মনির্ভরশীলতা ও কর্মসংস্থানে সহায়ক ভূমিকা রাখতে পারে।

জেলা সহ-সমন্বয়ক সিরাজুল মনিরা তুম্পা বলেন, “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে”—এই প্রত্যয়ে সকলকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি গঠনমূলক সমালোচনার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করারও আহ্বান জানান।

দোয়া মাহফিলে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানের সমাপ্তিতে উপস্থিত অতিথি ও স্বেচ্ছাসেবকরা পরিচ্ছন্নতা আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

🔗 আরও পড়ুন:

anwar

anwar

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
Print Image
পবিত্র মাহে রমজানের আধ্যাত্মিক আবহে স্বেচ্ছাসেবী সংগঠন “বিডি ক্লিন”-এর উখিয়া টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিডি ক্লিন কক্সবাজার জেলার সমন্বয়ক ছৈয়দ করীমের সভাপতিত্বে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি ক্লিন উখিয়া টিমের উপদেষ্টা ও উখিয়া প্রেস ক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক সাঈদ মুহাম্মদ আনোয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন বিডি ক্লিন উখিয়া টিমের উপদেষ্টা ও উখিয়া প্রেস ক্লাবের সদস্য সচিব, সিনিয়র সাংবাদিক ফারুক আহমেদ; জেলা সহ-সমন্বয়ক সিরাজুল মনিরা তুম্পা; জেলা আইটি দায়িত্বপ্রাপ্ত জুলফিকারসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আক্তার হোসেন। অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধান করেন উখিয়া টিমের লিডার ওমর ফারুক এবং সঞ্চালনায় ছিলেন ফারজানা খানম উর্মি। প্রধান অতিথির বক্তব্যে ডা. নুরুল হাসান বলেন, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। তিনি স্বাস্থ্যসচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যবিধি মেনে চলা রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বেচ্ছাসেবীদের সমাজের অগ্রসৈনিক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধিতে তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ অতিথি সাঈদ মুহাম্মদ আনোয়ার বলেন, দেশকে ময়লামুক্ত রাখতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি তরুণ স্বেচ্ছাসেবকদের পাশাপাশি তরুণীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। নারী-পুরুষের সম্মিলিত উদ্যোগেই পরিচ্ছন্ন ও সচেতন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন। সিনিয়র সাংবাদিক ফারুক আহমেদ বলেন, বিডি ক্লিন উখিয়া টিম অল্প সময়ের মধ্যেই সাংগঠনিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি অতীতের বিভিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রমের ইতিবাচক প্রভাবের কথাও তুলে ধরেন। টিম লিডার ওমর ফারুক বলেন, সংগঠনের মূল শক্তি তরুণ স্বেচ্ছাসেবকরা। স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে নেতৃত্বগুণ ও দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়, যা ভবিষ্যতে আত্মনির্ভরশীলতা ও কর্মসংস্থানে সহায়ক ভূমিকা রাখতে পারে। জেলা সহ-সমন্বয়ক সিরাজুল মনিরা তুম্পা বলেন, “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে”—এই প্রত্যয়ে সকলকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি গঠনমূলক সমালোচনার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করারও আহ্বান জানান। দোয়া মাহফিলে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানের সমাপ্তিতে উপস্থিত অতিথি ও স্বেচ্ছাসেবকরা পরিচ্ছন্নতা আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×