হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় যাত্রীবাহি সৌদিয়া বাসের চাপায় মোটরসাইকেল রাইডার, অজ্ঞাত গাড়ির ধাক্কায় পল্লি চিকিৎসক নিহত

এম.জিয়াবুল হক, চকরিয়া::

এম.জিয়াবুল হক, চকরিয়া::

বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহি সৌদিয়া পরিবহনের একটি বাসের চাপা পড়ে মনিরুল খালেদ রনি (৪০) নামের এক মোটরসাইকেল রাইডার নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কেরউপজেলার খুট…

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহি সৌদিয়া পরিবহনের একটি বাসের চাপা পড়ে মনিরুল খালেদ রনি (৪০) নামের এক মোটরসাইকেল রাইডার নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কেরউপজেলার খুটাখালী বাজার স্টেশনে ঘটেছে এ দুর্ঘটনা। এসময় আবু বক্কর (৩২) নামের অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রযেছেন।

নিহত মনিরুল খালেদ রনি খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে। তিনি খুটাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোটর সাইকেল রাইডার হিসেবে যাত্রী আনা-নেওয়া করতেন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের
যাত্রীবাহি একটি বাস ( গাড়ী যাহা রেজিঃ নং- চট্ট মেট্টো – ব – ১১-০৭৬৪) খুটাখালী বাজার স্টেশন এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের সামনে পার্কিং অবস্থায় থাকা মোটরসাইকেলকে ধাক্কা দেন। এসময় মোটরসাইকেল রাইডার মনিরুল খালেদ রনি ও অপর মোটরসাইকেল আরোহী আবু বক্কর গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে আবু বক্করকে চকরিয়ার মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতাল এবং অপর আহত রনিকে ঈদগাও ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
তবে শাররীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রনিকে রাতে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ অবস্থায় রাত আনুমানিক আড়াইটার দিকে গুরুত্বর আহত রনি চিকিৎসাধীন অবস্হায় কক্সবাজার সদর হাসপাতালে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই সেলিম মিয়া।

অপরদিকে একই সড়ক দিয়ে মোটর সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাবুল দে (৫৫) নামের এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে নয়টার মহাসড়কের ডুলাহাজারা কলেজের সামনে ঘটেছে এই দুর্ঘটনা। নিহত বাবুল দে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাগান পাড়ার বাসিন্দা মৃত যতিন্দ্র মোহন দে’র ছেলে। তিনি ডুলাহাজারা বাজারে ফার্মেসীর দোকান করতেন। পাশাপাশি পল্লি চিকিৎসক হিসেবে রোগী দেখতেন।

আরও পড়ুন

চকরিয়ায় রাতের আঁধারে মশাল জ্বেলে ঝটিকা মিছিল যুবলীগ ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক

হাইওয়ে পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও ফার্মেসি বন্ধ করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন বাবুল দে। একইসময়ে তাঁর ছেলে রনি দে অন্য একটি মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় পৌঁছলে ছেলে রনি দে তাঁর বাবাকে রক্তাক্ত অবস্থায় মহাসড়কে পড়ে থাকতে দেখেন।
আহত অবস্থায় বাবুল দেকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান ছেলে রনি দে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে রনি দে বলেন, ‘আমরা ধারণা করছি, রাতের আঁধারে কোনো একটি গাড়ির ধাক্কায় আমার বাবা নিহত হয়েছেন।’ হাইওয়ে পুলিশ আশপাশের বিভিন্ন পয়েন্টের সিসিটিভি ফুটেজ গুলো দেখলে ঘাতক গাড়িটি সনাক্ত করতে সক্ষম হবে।

মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ (আইসি) এসআই মোঃ সেলিম মিয়া বলেন, মঙ্গলবার রাতে খুটাখালীতে যাত্রীবাহী সৌদিয়া বাসের ধাক্কায় একজন মোটর সাইকেল আরোহী আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। অপরদিকে একইরাতে ডুলাহাজারা কলেজ গেইট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক হেলপার পালিয়ে গেছে। নিহতদের পরিবার থেকে অভিযোগ পেলে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনী প্রক্রিয়া শেষে বুধবার সকালে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: চকরিয়ায় যাত্রীবাহি সৌদিয়া বাসের চাপায় মোটরসাইকেল রাইডার, অজ্ঞাত গাড়ির ধাক্কায় পল্লি চিকিৎসক নিহত সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহি সৌদিয়া পরিবহনের একটি বাসের চাপা পড়ে মনিরুল খালেদ রনি (৪০) নামের এক মোটরসাইকেল রাইডার নিহত হয়েছেন। মঙ্গলবার দ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চকরিয়া
Card Image

চকরিয়ায় যাত্রীবাহি সৌদিয়া বাসের চাপায় মোটরসাইকেল রাইডার, অজ্ঞাত গাড়ির ধাক্কায় পল্লি চিকিৎসক নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় যাত্রীবাহি সৌদিয়া বাসের চাপায় মোটরসাইকেল রাইডার, অজ্ঞাত গাড়ির ধাক্কায় পল্লি চিকিৎসক নিহত

প্রতিবেদক: এম.জিয়াবুল হক, চকরিয়া:: | প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহি সৌদিয়া পরিবহনের একটি বাসের চাপা পড়ে মনিরুল খালেদ রনি (৪০) নামের এক মোটরসাইকেল রাইডার নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কেরউপজেলার খুটাখালী বাজার স্টেশনে ঘটেছে এ দুর্ঘটনা। এসময় আবু বক্কর (৩২) নামের অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রযেছেন। নিহত মনিরুল খালেদ রনি খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে। তিনি খুটাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোটর সাইকেল রাইডার হিসেবে যাত্রী আনা-নেওয়া করতেন। হাইওয়ে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের যাত্রীবাহি একটি বাস ( গাড়ী যাহা রেজিঃ নং- চট্ট মেট্টো - ব - ১১-০৭৬৪) খুটাখালী বাজার স্টেশন এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের সামনে পার্কিং অবস্থায় থাকা মোটরসাইকেলকে ধাক্কা দেন। এসময় মোটরসাইকেল রাইডার মনিরুল খালেদ রনি ও অপর মোটরসাইকেল আরোহী আবু বক্কর গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে আবু বক্করকে চকরিয়ার মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতাল এবং অপর আহত রনিকে ঈদগাও ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তবে শাররীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রনিকে রাতে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ অবস্থায় রাত আনুমানিক আড়াইটার দিকে গুরুত্বর আহত রনি চিকিৎসাধীন অবস্হায় কক্সবাজার সদর হাসপাতালে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই সেলিম মিয়া। অপরদিকে একই সড়ক দিয়ে মোটর সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাবুল দে (৫৫) নামের এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে নয়টার মহাসড়কের ডুলাহাজারা কলেজের সামনে ঘটেছে এই দুর্ঘটনা। নিহত বাবুল দে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাগান পাড়ার বাসিন্দা মৃত যতিন্দ্র মোহন দে'র ছেলে। তিনি ডুলাহাজারা বাজারে ফার্মেসীর দোকান করতেন। পাশাপাশি পল্লি চিকিৎসক হিসেবে রোগী দেখতেন। হাইওয়ে পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও ফার্মেসি বন্ধ করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন বাবুল দে। একইসময়ে তাঁর ছেলে রনি দে অন্য একটি মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় পৌঁছলে ছেলে রনি দে তাঁর বাবাকে রক্তাক্ত অবস্থায় মহাসড়কে পড়ে থাকতে দেখেন। আহত অবস্থায় বাবুল দেকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান ছেলে রনি দে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে রনি দে বলেন, ‘আমরা ধারণা করছি, রাতের আঁধারে কোনো একটি গাড়ির ধাক্কায় আমার বাবা নিহত হয়েছেন।’ হাইওয়ে পুলিশ আশপাশের বিভিন্ন পয়েন্টের সিসিটিভি ফুটেজ গুলো দেখলে ঘাতক গাড়িটি সনাক্ত করতে সক্ষম হবে। মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ (আইসি) এসআই মোঃ সেলিম মিয়া বলেন, মঙ্গলবার রাতে খুটাখালীতে যাত্রীবাহী সৌদিয়া বাসের ধাক্কায় একজন মোটর সাইকেল আরোহী আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। অপরদিকে একইরাতে ডুলাহাজারা কলেজ গেইট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক হেলপার পালিয়ে গেছে। নিহতদের পরিবার থেকে অভিযোগ পেলে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনী প্রক্রিয়া শেষে বুধবার সকালে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×