ঢাকা,১২ নভেম্বর-জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনপ্রথা বাতিল করে রাজনৈতিক দলগুলোকে সরাসরি এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার পরামর্শ দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
তিনি বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো ক্ষেত্রেই সুবিধাবঞ্চিত নন। বরং নিজেদের যোগ্যতায় তাঁরা এগিয়ে যাচ্ছেন। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ আটক ২
কমিটি গঠনের পর দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এটিই ছিল সর্বদলীয় সংসদীয় ককাসের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।
বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতির জন্য সরাসরি রাজনীতিবিদদের দায়ী করেন স্পিকার। পাশাপাশি বিগত তিনটি নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে এবারের জাতীয় নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন বলে দাবি করেন তিনি।
অনুষ্ঠানে দেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, যারা রাজনীতি করেন না, তাঁদের পক্ষে দেশ কীভাবে এবং কেন পরিচালিত হয়, তা বোঝা বেশ কঠিন। দেশের বর্তমান অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী রাজনীতিবিদরাই। রাজনীতিবিদরা নিজেদের সংশোধন করলেই পুরো দেশ বদলে যাবে বলে মনে করেন তিনি।
আত্মসমালোচনা করে স্পিকার বলেন, রাজনীতিবিদরা দলীয় রাজনীতির মাধ্যমে কীভাবে নিজেদের সুবিধা নেওয়া যায়, তা নিয়েই ব্যস্ত থাকেন। ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কথা তাঁদের আর মনে থাকে না।
বিগত তিনটি জাতীয় নির্বাচনের সমালোচনা করে তিনি বলেন, সেগুলো ছিল ‘প্রহসনের নির্বাচন’। দেশে এখন আর সেই প্রহসনের সংস্কৃতি নেই। বরং এবারের জাতীয় নির্বাচন হয়েছে সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য।
নারী নেতৃত্ব ও জাতীয় সংসদে তাঁদের প্রতিনিধিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের নারীরা এখন আর কোনো ক্ষেত্রেই সুবিধাবঞ্চিত নন। বরং তাঁরা নিজেদের যোগ্যতায় এগিয়ে যাচ্ছেন। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়।
এ সময় সংরক্ষিত আসনের পরিবর্তে প্রতিটি রাজনৈতিক দলকে সরাসরি নির্বাচনের মাধ্যমে মোট আসনের এক-তৃতীয়াংশে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন তিনি।
এস এম/ ১২ নভেম্বর ২০২৬
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: সংরক্ষিত নারী আসন বাতিল করে সরাসরি এক-তৃতীয়াংশ আসনে নারী মনোনয়নের পরামর্শ স্পিকারের সম্পর্কিত তথ্য কী?
উত্তর: স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমঢাকা,১২ নভেম্বর-জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনপ্রথা বাতিল করে রাজনৈতিক দলগুলোকে সরাসরি। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন