হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৩

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা বড়ি ও ৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। শুক্রবার (১৩ নভেম্বর) সন…

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা বড়ি ও ৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ও শনিবার (১৪ নভেম্বর) ভোররাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর সি বিচ ও সাবরাং বিওপির সদস্যরা অভিযান দুটি চালান।

বিজিবি জানায়, শনিবার ভোররাতে সাবরাং বিওপির জিন্নাখাল এলাকায় নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের গোপন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বস্তাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা বস্তা থেকে ২ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। অপর এক ব্যক্তি পালিয়ে যান।

আটক ব্যক্তি মো. হোসেন (৫০)। তিনি সাবরাং ইউনিয়নের গোলারপাড়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ- চকরিয়া ইউএনও শাহীন দেলোয়ার

এর আগে শুক্রবার সন্ধ্যায় মেরিন ড্রাইভ সড়কের মহেশখালীয়াপাড়া এলাকায় অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে একটি অটোরিকশায় তল্লাশি চালান বিজিবি সদস্যরা। এ সময় দুই নারীর সঙ্গে থাকা ঝুড়ি থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক দুই নারী হলেন ছেনোয়ারা বেগম (৫০) ও দিলারা বেগম (৪০)। তাঁরা টেকনাফ সদর ইউনিয়নের হাবিরপাড়া এলাকার বাসিন্দা।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, মাদক পাচার প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৩ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা বড়ি ও ৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৩

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা বড়ি ও ৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ও শনিবার (১৪ নভেম্বর) ভোররাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর সি বিচ ও সাবরাং বিওপির সদস্যরা অভিযান দুটি চালান। বিজিবি জানায়, শনিবার ভোররাতে সাবরাং বিওপির জিন্নাখাল এলাকায় নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের গোপন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বস্তাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা বস্তা থেকে ২ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। অপর এক ব্যক্তি পালিয়ে যান। আটক ব্যক্তি মো. হোসেন (৫০)। তিনি সাবরাং ইউনিয়নের গোলারপাড়া এলাকার বাসিন্দা। এর আগে শুক্রবার সন্ধ্যায় মেরিন ড্রাইভ সড়কের মহেশখালীয়াপাড়া এলাকায় অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে একটি অটোরিকশায় তল্লাশি চালান বিজিবি সদস্যরা। এ সময় দুই নারীর সঙ্গে থাকা ঝুড়ি থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক দুই নারী হলেন ছেনোয়ারা বেগম (৫০) ও দিলারা বেগম (৪০)। তাঁরা টেকনাফ সদর ইউনিয়নের হাবিরপাড়া এলাকার বাসিন্দা। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, মাদক পাচার প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×