হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বন কর্মকর্তার ঘরে সম্পদের পাহাড়! মিলল আড়াই কেজি সোনা, নগদ অর্থসহ প্রায় ৮ কোটি রুপির অবৈধ সম্পদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: নয়াদিল্লি, ১৪ নভেম্বর – ভারতের মধ্যপ্রদেশে এক বন কর্মকর্তার বাড়ি ও কার্যালয়ে তল্লাশি চালিয়ে রীতিমতো চক্ষু চড়কগাছ তদন্তকারী কর্মকর্তাদের। নগদ অর্থ, কেজি কেজি সোনা-রুপা, বিলাসবহুল রিসোর্ট ও বিপু…


নয়াদিল্লি, ১৪ নভেম্বর – ভারতের মধ্যপ্রদেশে এক বন কর্মকর্তার বাড়ি ও কার্যালয়ে তল্লাশি চালিয়ে রীতিমতো চক্ষু চড়কগাছ তদন্তকারী কর্মকর্তাদের। নগদ অর্থ, কেজি কেজি সোনা-রুপা, বিলাসবহুল রিসোর্ট ও বিপুল পরিমাণ জমির দলিল মিলিয়ে প্রাথমিক হিসাবে প্রায় ৭ কোটি ৬০ লাখ রুপির অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গেছে। তল্লাশি অভিযান এখনো চলমান থাকায় এই সম্পদের পরিমাণ আরও বহুগুণ বাড়তে পারে বলে ধারণা করছে স্থানীয় দুর্নীতি দমন সংস্থা লোকায়ুক্ত।

অভিযুক্ত ওই কর্মকর্তার নাম সঞ্জীব কুমার শর্মা। তিনি মধ্যপ্রদেশের পাচমাড়িতে অবস্থিত ঐতিহ্যবাহী সাতপুরা টাইগার রিজার্ভের সহকারী পরিচালক হিসেবে কর্মরত।

আরও পড়ুন

রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

যেভাবে ফাঁস হলো দুর্নীতির জাল

স্থানীয় তদন্তকারী সংস্থা লোকায়ুক্তের কাছে অভিযোগ ছিল যে, সঞ্জীব কুমার শর্মা তার স্ত্রীসহ পরিবারের কয়েকজনকে সঙ্গে নিয়ে বৈধ আয়ের উৎসের তুলনায় পাহাড়সম সম্পদের মালিক হয়েছেন। প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, তার পরিচিত আয়ের তুলনায় সম্পদের পরিমাণ অন্তত ২২৮ শতাংশ বেশি।

এই তথ্যের ভিত্তিতে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের এবং আদালতের পরোয়ানা সংগ্রহের পর ভোপাল বিভাগের লোকায়ুক্তের পৃথক কয়েকটি দল একযোগে অভিযানে নামে। পাচমাড়িতে শর্মার সরকারি বাসভবন ও কার্যালয় এবং ছিন্দওয়ারায় তার ব্যক্তিগত বাড়িতে চলে এই ম্যারাথন তল্লাশি।

তল্লাশিতে যা যা মিলল: সম্পদের এক নজর চিত্র

লোকায়ুক্তের প্রাথমিক তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত উদ্ধার হওয়া সম্পদগুলো শর্মার বৈধ আয়ের তুলনায় প্রায় ৫৬০ শতাংশ বেশি। জব্দকৃত সম্পদের তালিকায় রয়েছে:

নগদ ও স্বর্ণালংকার: নগদ ২৬ লাখ ৩৬ হাজার ৮০০ রুপি। এ ছাড়া ২ দশমিক ৫২৮ কেজি সোনা (আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ রুপি) এবং ১ দশমিক ৬৫৬ কেজি রুপা (আনুমানিক মূল্য ২ লাখ ৯৪ হাজার রুপি)।

বিলাসবহুল রিসোর্ট ও ভিলা: ‘ইকোটেল রিসোর্ট’ (আনুমানিক মূল্য ২ কোটি রুপি) এবং ‘সেরেনিটি দ্য ভিলা’ (আনুমানিক মূল্য ১ কোটি রুপি) নামে দুটি বড় সম্পত্তির সন্ধান পাওয়া গেছে।

যানবাহন ও গৃহস্থালি সামগ্রী: একটি স্করপিও গাড়ি, একটি মাহিন্দ্রা কিউভি, একটি রয়্যাল এনফিল্ড বুলেট মোটরসাইকেল ও একটি স্কুটার জব্দ করা হয়েছে, যার সম্মিলিত মূল্য ৩১ লাখ ২০ হাজার রুপি। পাশাপাশি বাড়িতে পাওয়া গেছে প্রায় ৫০ লাখ রুপির বিলাসবহুল আসবাবপত্র।

জমির দলিল: তল্লাশিতে জমি কেনাবেচাসংক্রান্ত ২৮টি গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে।

সামনে আরও বড় চমকের ইঙ্গিত

তদন্তকারীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া হোটেল ও রিসোর্ট দুটির আনুষ্ঠানিক মূল্যায়ন এখনো সম্পন্ন হয়নি। এ ছাড়া জব্দকৃত ২৮টি জমির দলিল যাচাই-বাছাই এবং অন্যান্য সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণের পর এই দুর্নীতির অঙ্ক কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে চলছে জল্পনা।

বর্তমানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে এবং প্রয়োজনে অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে সংশ্লিষ্ট আরও বিভিন্ন স্থানে অভিযান চালানো হতে পারে বলে জানিয়েছে লোকায়ুক্ত।

এনএন/ ১৪ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: বন কর্মকর্তার ঘরে সম্পদের পাহাড়! মিলল আড়াই কেজি সোনা, নগদ অর্থসহ প্রায় ৮ কোটি রুপির অবৈধ সম্পদ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: নয়াদিল্লি, ১৪ নভেম্বর – ভারতের মধ্যপ্রদেশে এক বন কর্মকর্তার বাড়ি ও কার্যালয়ে তল্লাশি চালিয়ে রীতিমতো চক্ষু চড়কগাছ তদন্তকারী কর্মকর্তা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বন কর্মকর্তার ঘরে সম্পদের পাহাড়! মিলল আড়াই কেজি সোনা, নগদ অর্থসহ প্রায় ৮ কোটি রুপির অবৈধ সম্পদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বন কর্মকর্তার ঘরে সম্পদের পাহাড়! মিলল আড়াই কেজি সোনা, নগদ অর্থসহ প্রায় ৮ কোটি রুপির অবৈধ সম্পদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১৪ নভেম্বর – ভারতের মধ্যপ্রদেশে এক বন কর্মকর্তার বাড়ি ও কার্যালয়ে তল্লাশি চালিয়ে রীতিমতো চক্ষু চড়কগাছ তদন্তকারী কর্মকর্তাদের। নগদ অর্থ, কেজি কেজি সোনা-রুপা, বিলাসবহুল রিসোর্ট ও বিপুল পরিমাণ জমির দলিল মিলিয়ে প্রাথমিক হিসাবে প্রায় ৭ কোটি ৬০ লাখ রুপির অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গেছে। তল্লাশি অভিযান এখনো চলমান থাকায় এই সম্পদের পরিমাণ আরও বহুগুণ বাড়তে পারে বলে ধারণা করছে স্থানীয় দুর্নীতি দমন সংস্থা লোকায়ুক্ত।অভিযুক্ত ওই কর্মকর্তার নাম সঞ্জীব কুমার শর্মা। তিনি মধ্যপ্রদেশের পাচমাড়িতে অবস্থিত ঐতিহ্যবাহী সাতপুরা টাইগার রিজার্ভের সহকারী পরিচালক হিসেবে কর্মরত।যেভাবে ফাঁস হলো দুর্নীতির জালস্থানীয় তদন্তকারী সংস্থা লোকায়ুক্তের কাছে অভিযোগ ছিল যে, সঞ্জীব কুমার শর্মা তার স্ত্রীসহ পরিবারের কয়েকজনকে সঙ্গে নিয়ে বৈধ আয়ের উৎসের তুলনায় পাহাড়সম সম্পদের মালিক হয়েছেন। প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, তার পরিচিত আয়ের তুলনায় সম্পদের পরিমাণ অন্তত ২২৮ শতাংশ বেশি।এই তথ্যের ভিত্তিতে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের এবং আদালতের পরোয়ানা সংগ্রহের পর ভোপাল বিভাগের লোকায়ুক্তের পৃথক কয়েকটি দল একযোগে অভিযানে নামে। পাচমাড়িতে শর্মার সরকারি বাসভবন ও কার্যালয় এবং ছিন্দওয়ারায় তার ব্যক্তিগত বাড়িতে চলে এই ম্যারাথন তল্লাশি।তল্লাশিতে যা যা মিলল: সম্পদের এক নজর চিত্রলোকায়ুক্তের প্রাথমিক তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত উদ্ধার হওয়া সম্পদগুলো শর্মার বৈধ আয়ের তুলনায় প্রায় ৫৬০ শতাংশ বেশি। জব্দকৃত সম্পদের তালিকায় রয়েছে:নগদ ও স্বর্ণালংকার: নগদ ২৬ লাখ ৩৬ হাজার ৮০০ রুপি। এ ছাড়া ২ দশমিক ৫২৮ কেজি সোনা (আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ রুপি) এবং ১ দশমিক ৬৫৬ কেজি রুপা (আনুমানিক মূল্য ২ লাখ ৯৪ হাজার রুপি)।বিলাসবহুল রিসোর্ট ও ভিলা: ‘ইকোটেল রিসোর্ট’ (আনুমানিক মূল্য ২ কোটি রুপি) এবং ‘সেরেনিটি দ্য ভিলা’ (আনুমানিক মূল্য ১ কোটি রুপি) নামে দুটি বড় সম্পত্তির সন্ধান পাওয়া গেছে।যানবাহন ও গৃহস্থালি সামগ্রী: একটি স্করপিও গাড়ি, একটি মাহিন্দ্রা কিউভি, একটি রয়্যাল এনফিল্ড বুলেট মোটরসাইকেল ও একটি স্কুটার জব্দ করা হয়েছে, যার সম্মিলিত মূল্য ৩১ লাখ ২০ হাজার রুপি। পাশাপাশি বাড়িতে পাওয়া গেছে প্রায় ৫০ লাখ রুপির বিলাসবহুল আসবাবপত্র।জমির দলিল: তল্লাশিতে জমি কেনাবেচাসংক্রান্ত ২৮টি গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে।সামনে আরও বড় চমকের ইঙ্গিততদন্তকারীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া হোটেল ও রিসোর্ট দুটির আনুষ্ঠানিক মূল্যায়ন এখনো সম্পন্ন হয়নি। এ ছাড়া জব্দকৃত ২৮টি জমির দলিল যাচাই-বাছাই এবং অন্যান্য সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণের পর এই দুর্নীতির অঙ্ক কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে চলছে জল্পনা।বর্তমানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে এবং প্রয়োজনে অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে সংশ্লিষ্ট আরও বিভিন্ন স্থানে অভিযান চালানো হতে পারে বলে জানিয়েছে লোকায়ুক্ত।এনএন/ ১৪ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×