হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২১ বছর পর সাফের ফাইনালে ওঠার লক্ষ্যে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশঢাকা,১৪ নভেম্বর-দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে। আর সেই স্বপ্ন পূরণের পথে সেমিফাইনালে প্রতিপক্ষ সেই …


আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

ঢাকা,১৪ নভেম্বর-দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে। আর সেই স্বপ্ন পূরণের পথে সেমিফাইনালে প্রতিপক্ষ সেই পাকিস্তান। ২০০৫ সালে পাকিস্তানকে হারিয়েই সর্বশেষ সাফের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবারও তাদের বাধা পেরিয়ে শিরোপার মঞ্চে যাওয়ার সুযোগ রয়েছে হামজা চৌধুরীদের সামনে।

আজ রাত সাড়ে ৮টায় সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দিনের প্রথম সেমিফাইনালে বেলা ৩টায় লড়বে ভারত ও ভুটান।

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠা বাংলাদেশ দল এখন বেশ আত্মবিশ্বাসী। গতকাল বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনেও ছিল ফুরফুরে মেজাজ। হাসি-আনন্দ ও হালকা খুনসুটির মধ্যেই প্রায় দেড় ঘণ্টা অনুশীলন করেন হামজা চৌধুরীরা। তবে অনুশীলনের ফাঁকে খেলোয়াড়দের চোখেমুখে ছিল গুরুত্বপূর্ণ ম্যাচ জয়ের প্রত্যয়।

আরও পড়ুন

২২ বছর পর মাদ্রিদে ইংল্যান্ড-স্পেন লড়াই: বর্ণবাদ বিতর্ক ও দে লা ফুয়েন্তের কড়া মন্তব্য

বাংলাদেশের কোচ টমাস ডুলিও পাকিস্তানকে নিয়ে যথেষ্ট সতর্ক। প্রতিপক্ষের সাম্প্রতিক পারফরম্যান্স এবং ইউরোপে খেলা ফুটবলারদের উপস্থিতিকে গুরুত্ব দিচ্ছেন তিনি।

ডুলি বলেন, ‘পাকিস্তান হয়তো এখন আমাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। এশিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে তারা ভালো ফল করেছে। বিদেশ থেকে আসা পাঁচজন খেলোয়াড়ের ইউরোপে খেলার অভিজ্ঞতা আছে। তাই তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’

পাকিস্তান দলে ইউরোপে খেলা পাঁচজন প্রবাসী ফুটবলার রয়েছেন। গোলরক্ষক ইউসুফ বাট খেলেন ডেনমার্কের চতুর্থ স্তরের ক্লাব ইসহয় আইএফে। ডিফেন্ডার আবদুল্লাহ ইকবাল সুইডেনের শীর্ষ লিগের ক্লাব মিয়ালবিতে খেলছেন। মিডফিল্ডার আদিল নবীর ক্লাব গ্রিসের তৃতীয় স্তরের পানাকাইকি এফসি। ফরোয়ার্ড আবদুল আরশাদ খেলেন ডেনমার্কের দ্বিতীয় স্তরের ক্লাব কোল্ডিং আইএফে। আরেক ফরোয়ার্ড মিকেল আবদুল্লাহ রয়েছেন ইংল্যান্ডের সপ্তম স্তরের ক্লাব ইলকেস্টন টাউনে।

বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে আলোচনা থাকলেও নিজেদের দল নিয়েও আত্মবিশ্বাসী পাকিস্তানের অধিনায়ক ও গোলরক্ষক ইউসুফ বাট।

তিনি বলেন, ‘হামজা চৌধুরীকে নিয়ে অনেক কথা হয়। কিন্তু আমাদের দলেও ভালো খেলোয়াড় আছে। আশা করি, তারা মাঠে নেমে দলকে সাহায্য করতে পারবে। ফুটবল একজনের খেলা নয়, এটি পুরো দলের খেলা।’

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে সাফ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ডিফেন্ডার সাদ উদ্দিন। তবে তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষের অনুশীলনে ফেরায় দল কিছুটা স্বস্তি পেয়েছে। রক্ষণভাগের এই দুই অভিজ্ঞ ফুটবলারের ফিরে আসা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশের জন্য ইতিবাচক খবর।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ১৭ বারের দেখায় বাংলাদেশের জয় সাতটি, পাকিস্তানের ছয়টি। বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে।

বাংলাদেশের জন্য এবারের সেমিফাইনাল শুধু ফাইনালে ওঠার লড়াই নয়, দীর্ঘদিনের অপেক্ষা শেষ করারও সুযোগ। সর্বশেষ ২০০৫ সালের ১৪ ডিসেম্বর করাচির পিপলস স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়েই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এরপর দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও আর ফাইনালে খেলার সুযোগ হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের।

এবার সেই পাকিস্তানকেই প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালে ওঠাই এখন দলের একমাত্র লক্ষ্য। ম্যাচটিতে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এবারই প্রথম এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

এস এম/ ১৪ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ২১ বছর পর সাফের ফাইনালে ওঠার লক্ষ্যে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশঢাকা,১৪ নভেম্বর-দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ বাংলাদেশে। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

২১ বছর পর সাফের ফাইনালে ওঠার লক্ষ্যে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২১ বছর পর সাফের ফাইনালে ওঠার লক্ষ্যে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশঢাকা,১৪ নভেম্বর-দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে। আর সেই স্বপ্ন পূরণের পথে সেমিফাইনালে প্রতিপক্ষ সেই পাকিস্তান। ২০০৫ সালে পাকিস্তানকে হারিয়েই সর্বশেষ সাফের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবারও তাদের বাধা পেরিয়ে শিরোপার মঞ্চে যাওয়ার সুযোগ রয়েছে হামজা চৌধুরীদের সামনে।আজ রাত সাড়ে ৮টায় সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দিনের প্রথম সেমিফাইনালে বেলা ৩টায় লড়বে ভারত ও ভুটান।শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠা বাংলাদেশ দল এখন বেশ আত্মবিশ্বাসী। গতকাল বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনেও ছিল ফুরফুরে মেজাজ। হাসি-আনন্দ ও হালকা খুনসুটির মধ্যেই প্রায় দেড় ঘণ্টা অনুশীলন করেন হামজা চৌধুরীরা। তবে অনুশীলনের ফাঁকে খেলোয়াড়দের চোখেমুখে ছিল গুরুত্বপূর্ণ ম্যাচ জয়ের প্রত্যয়।বাংলাদেশের কোচ টমাস ডুলিও পাকিস্তানকে নিয়ে যথেষ্ট সতর্ক। প্রতিপক্ষের সাম্প্রতিক পারফরম্যান্স এবং ইউরোপে খেলা ফুটবলারদের উপস্থিতিকে গুরুত্ব দিচ্ছেন তিনি।ডুলি বলেন, ‘পাকিস্তান হয়তো এখন আমাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। এশিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে তারা ভালো ফল করেছে। বিদেশ থেকে আসা পাঁচজন খেলোয়াড়ের ইউরোপে খেলার অভিজ্ঞতা আছে। তাই তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’পাকিস্তান দলে ইউরোপে খেলা পাঁচজন প্রবাসী ফুটবলার রয়েছেন। গোলরক্ষক ইউসুফ বাট খেলেন ডেনমার্কের চতুর্থ স্তরের ক্লাব ইসহয় আইএফে। ডিফেন্ডার আবদুল্লাহ ইকবাল সুইডেনের শীর্ষ লিগের ক্লাব মিয়ালবিতে খেলছেন। মিডফিল্ডার আদিল নবীর ক্লাব গ্রিসের তৃতীয় স্তরের পানাকাইকি এফসি। ফরোয়ার্ড আবদুল আরশাদ খেলেন ডেনমার্কের দ্বিতীয় স্তরের ক্লাব কোল্ডিং আইএফে। আরেক ফরোয়ার্ড মিকেল আবদুল্লাহ রয়েছেন ইংল্যান্ডের সপ্তম স্তরের ক্লাব ইলকেস্টন টাউনে।বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে আলোচনা থাকলেও নিজেদের দল নিয়েও আত্মবিশ্বাসী পাকিস্তানের অধিনায়ক ও গোলরক্ষক ইউসুফ বাট।তিনি বলেন, ‘হামজা চৌধুরীকে নিয়ে অনেক কথা হয়। কিন্তু আমাদের দলেও ভালো খেলোয়াড় আছে। আশা করি, তারা মাঠে নেমে দলকে সাহায্য করতে পারবে। ফুটবল একজনের খেলা নয়, এটি পুরো দলের খেলা।’এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে সাফ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ডিফেন্ডার সাদ উদ্দিন। তবে তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষের অনুশীলনে ফেরায় দল কিছুটা স্বস্তি পেয়েছে। রক্ষণভাগের এই দুই অভিজ্ঞ ফুটবলারের ফিরে আসা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশের জন্য ইতিবাচক খবর।দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ১৭ বারের দেখায় বাংলাদেশের জয় সাতটি, পাকিস্তানের ছয়টি। বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে।বাংলাদেশের জন্য এবারের সেমিফাইনাল শুধু ফাইনালে ওঠার লড়াই নয়, দীর্ঘদিনের অপেক্ষা শেষ করারও সুযোগ। সর্বশেষ ২০০৫ সালের ১৪ ডিসেম্বর করাচির পিপলস স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়েই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এরপর দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও আর ফাইনালে খেলার সুযোগ হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের।এবার সেই পাকিস্তানকেই প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালে ওঠাই এখন দলের একমাত্র লক্ষ্য। ম্যাচটিতে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এবারই প্রথম এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।এস এম/ ১৪ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×