তেহরান,১৫ নভেম্বর-ইরানের পশ্চিমাঞ্চলে একটি বাস উল্টে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। আহতদের চিকিৎসার জন্য ইলাম, দেহলোরান, দেজফুল ও আবদানানের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে ইরাক সীমান্তের কাছে আবদানান ও দেহলোরানের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে আইআরএনএ জানায়, গ্যাস শোধনাগারের কর্মীদের বহনকারী বাসটি উল্টে গেলে ১২ জনের মৃত্যু হয় এবং ১৬ জন আহত হন।
চীনের সামরিক উপস্থিতির মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে নতুন চুক্তি করল অস্ট্রেলিয়া-ফিলিপাইন
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। আবদানান কাউন্টির গভর্নর বেহজাদ নুরমোহাম্মাদি জানান, দুর্ঘটনাস্থলে ৩২ সদস্যের ১২টি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এ ছাড়া ছয়টি অ্যাম্বুলেন্স এবং ছয়টি সহায়তা ও উদ্ধারকারী যান মোতায়েন করা হয়েছে।
ইরানে সড়ক নিরাপত্তার রেকর্ড বেশ খারাপ। দেশটির সরকারি ‘লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশন’-এর জুন মাসের তথ্য অনুযায়ী, মার্চ মাস পর্যন্ত আগের ১২ মাসে ইরানে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
এস এম/ ১৫ নভেম্বর ২০২৬
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: ইরানের পশ্চিমাঞ্চলে বাস উল্টে নিহত ১২, আহত ১৬ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: ইরানের পশ্চিমাঞ্চলতেহরান,১৫ নভেম্বর-ইরানের পশ্চিমাঞ্চলে একটি বাস উল্টে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। আহতদের চিকিৎ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন