অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফের দিকে যাওয়ার পথে কক্সবাজারের পেকুয়ায় এক দালালসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বহনকারী একটি হাইয়েস গাড়ি জব্দ করা হয়েছে। গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে পেকুয়া কলেজ গেইট চৌমুহনী স্টেশন থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আমির হোসেন (৩০), মোহাম্মদ হোসেন (২৫), হুমায়ুন কবির (২৪), রহিম উদ্দিন (৩০), মো. আজম নূর (৩০), মো. মিজান (৩০) এবং আবুল কাশেম (৩০)। তাদের বাড়ি বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়। এছাড়াও আটক করা হয়েছে হাইয়েস গাড়ির চালক সোহেল আকবর (৩৫), সহকারী মুজিবুর রহমান (১৫) ও আলমগীর (২৫)।
স্থানীয়রা জানান, অবৈধ পথে মালয়েশিয়া যাওয়া উদ্দেশ্য টেকনাফে যাওয়ার সময় একটি হাইয়েস গাড়িসহ বেশ কয়েকজনকে আটক করে স্থানীয়রা। পরে পেকুয়া থানা পুলিশ এসে গাড়িসহ তাদের থানায় নিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, আটক ব্যক্তিরা প্রথমে কক্সবাজার বেড়াতে যাওয়ার কথা বলেন। পরে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার কথা স্বীকার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কয়েকজন ব্যক্তি অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফের দিকে রওনা হন। তাদের বহনকারী মাইক্রোবাসটি পেকুয়া চৌমুহনী এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া পুলিশের চেকপোস্টে তল্লাশির মুখে পড়ে। এ সময় মাইক্রোবাসে থাকা ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
চকরিয়ায় সিমেন্ট কোম্পানির কভার্ডভ্যানের ধাক্কায় যাত্রীবাহী মারছা বাস উল্টে খাদে, আহত -২০
আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, আমির হোসেন নামে এক ব্যক্তি দালাল হিসেবে কাজ করছিলেন। জনপ্রতি ৭০ হাজার টাকা চুক্তিতে তাদের মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন তিনি।
এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান বলেন, অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে ১০জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৬ জন মালয়েশিয়া যাত্রী। একজন গাড়ির চালক ও দুইজন চালকের সহকারী এবং একজন দালাল রয়েছে। এ ব্যাপারে মানবপাচার আইনে মামলা প্রক্রিয়াধীন।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: পেকুয়ায় সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় দালালসহ আটক ১০ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফের দিকে যাওয়ার পথে কক্সবাজারের পেকুয়ায় এক দালালসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন