হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নারী পর্যটককে ধর্ষণের ঘটনায় ৭ জনকে আসামি করে মামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১, ১০:২৯ অপরাহ্ন

ঢাকা থেকে কক্সবাজার ঘুরতে এসে এক নারীকে গণ ধর্ষণের অভিযোগে কক্সবাজার সদর থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ৩ জনসহ ৭ জনকে আসামি করা হয়।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

এজাহারভুক্ত আসামীরা হলেন, আশিকুল ইসলাম আশিক, আবদুল জব্বার জয়, বাবু ও রিয়াজ উদ্দিন ছোটন। এদের মধ্যে জিয়া গেস্ট ইন হোটেলের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটন র‍্যাবের হেফাজতে বলে জানা যায়।

পুলিশ জানায়, ঢাকার যাত্রাবাড়ী থেকে বুধবার সকালে স্বামী-সন্তানসহ কক্সবাজার বেড়াতে যান ওই নারী। ওঠেন শহরের হলিডে মোড়ের একটি হোটেলে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিকেলে তারা সৈকতের লাবণী পয়েন্টে ঘুরতে যান। সেখানে অপরিচিত এক যুবকের সঙ্গে ভুক্তভোগীর স্বামীর ধাক্কা লাগলে কথা-কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যার পর পর্যটন গলফ মাঠের সামনে থেকে তার ৮ মাসের সন্তান ও স্বামীকে সিএনজি চালিত অটোরিকশায় করে কয়েকজন তুলে নিয়ে যায়। পরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া যায়।

কক্সবাজার সদর মডেল থানার এক কর্মকর্তা জানান, গত বছর আশিকের নেতৃত্বে কয়েকজন এক যুবককে ছুরিকাঘাত করে সবকিছু ছিনিয়ে নেন। এই মামলায় তিনি জেলে ছিলেন। তিনি ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

নারী পর্যটককে ধর্ষণের ঘটনায় ৭ জনকে আসামি করে মামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নারী পর্যটককে ধর্ষণের ঘটনায় ৭ জনকে আসামি করে মামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১, ১০:২৯ অপরাহ্ন
Print Image
ঢাকা থেকে কক্সবাজার ঘুরতে এসে এক নারীকে গণ ধর্ষণের অভিযোগে কক্সবাজার সদর থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ৩ জনসহ ৭ জনকে আসামি করা হয়। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। এজাহারভুক্ত আসামীরা হলেন, আশিকুল ইসলাম আশিক, আবদুল জব্বার জয়, বাবু ও রিয়াজ উদ্দিন ছোটন। এদের মধ্যে জিয়া গেস্ট ইন হোটেলের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটন র‍্যাবের হেফাজতে বলে জানা যায়। পুলিশ জানায়, ঢাকার যাত্রাবাড়ী থেকে বুধবার সকালে স্বামী-সন্তানসহ কক্সবাজার বেড়াতে যান ওই নারী। ওঠেন শহরের হলিডে মোড়ের একটি হোটেলে। বিকেলে তারা সৈকতের লাবণী পয়েন্টে ঘুরতে যান। সেখানে অপরিচিত এক যুবকের সঙ্গে ভুক্তভোগীর স্বামীর ধাক্কা লাগলে কথা-কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যার পর পর্যটন গলফ মাঠের সামনে থেকে তার ৮ মাসের সন্তান ও স্বামীকে সিএনজি চালিত অটোরিকশায় করে কয়েকজন তুলে নিয়ে যায়। পরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। কক্সবাজার সদর মডেল থানার এক কর্মকর্তা জানান, গত বছর আশিকের নেতৃত্বে কয়েকজন এক যুবককে ছুরিকাঘাত করে সবকিছু ছিনিয়ে নেন। এই মামলায় তিনি জেলে ছিলেন। তিনি ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×