হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আইসিটি বিভাগের আয়োজনে স্মার্ট কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৯ অক্টোবর ২০২৩, ০৫:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারে অনুষ্ঠিত হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ‘স্মার্ট কর্মসংস্থান মেলা’। রবিবার (২৯ অক্টোবর) শহরের লাবনী পয়েন্টের অভিজাত একটি হোটেলের হলরুমে এই মেলা অনুষ্ঠিত হয়। এসময় একটি ফ্রিল্যান্সিং আইডিয়া শেয়ারিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজারে অবস্থানরত অসংখ্য ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান ও ফ্রিল্যান্সার অংশগ্রহণ করেন। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উপ-পরিচালক (সিস্টেম এনালিস্ট) মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোঃ হুমায়ুন কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের যুগ আইটিতে শিক্ষিত হবার যুগ। আজকে নিরক্ষরতার সংজ্ঞা পাল্টে গেছে। নিরক্ষরতার ক্ষেত্রে আইটি লিটারেসিও এখন বিবেচনা করা হয়। আমরা শিক্ষার্থীদের কোনো দিক থেকে পিছিয়ে রাখতে চাই না। শিক্ষার্থীদের আইটি কেন্দ্রীক জড়তা কাটাতে হবে। শুধু বিজ্ঞানের ছাত্র-ছাত্রীরা নয়, যারা বাংলা, দর্শন, ইতিহাসে পড়ছে তাদেরও আইটিতে দক্ষ হতে হবে। না হলে আমরা পিছিয়ে যাবো। তিনি আরও বলেন, কম্পিউটার দিয়েও যে লক্ষ কোটি টাকা ইনকাম করা যায়, তা এখনো অনেকে বিশ্বাস করে না। অথচ প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সার’রা এ অসম্ভব দিনদিন অধিকতরে সম্ভব করে তোলছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন। তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য ফ্রিল্যান্সিং একটি বিশাল সম্ভাবনা। দেশের বিশাল এই যুবসমাজ যদি কর্মক্ষম ও কর্মমূখী হয়, তাহলে দেশে আর্থিক সমৃদ্ধির অভাব ঘটবে না। তিনি আরও বলেন, প্রতিটি কাজের মূলশক্তি হলো ইচ্ছা। ইচ্ছা শক্তি থাকলে সব কাজ সফলভাবে করা যায়। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজার এর উপ-পরিচালক ফাহমিদা বেগম ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকা মাহমুদা মোর্শেদা।

এদিকে মেলায় অংশ নেওয়া অসংখ্য তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের পছন্দমতো আবেদন ও পরামর্শের সুযোগ পায়। পাশাপাশি পাঁচজন ফ্রিল্যান্সারের সফলতার গল্প এবং মুক্ত আলোচনা পর্বও অনুষ্ঠানে ব্যাপক ছাড়া পেলে। এতে সফলতার গল্প, সরকারের অর্জনসমূহ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে প্রতি জন ৫ মিনিট করে বক্তব্য প্রদান করেন। এছাড়াও শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ফ্রিলান্সিং বিষয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন উপস্থিত অন্যান্যরা। পরে মেলার স্টলগুলো ঘুরে দেখেন আগত অতিথিসহ ফ্রিল্যান্সার’রা। পরে দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে মেলার সমাপনী ঘোষণা করে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন সকলেই।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

আইসিটি বিভাগের আয়োজনে স্মার্ট কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আইসিটি বিভাগের আয়োজনে স্মার্ট কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর ২০২৩, ০৫:২১ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারে অনুষ্ঠিত হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় 'স্মার্ট কর্মসংস্থান মেলা'। রবিবার (২৯ অক্টোবর) শহরের লাবনী পয়েন্টের অভিজাত একটি হোটেলের হলরুমে এই মেলা অনুষ্ঠিত হয়। এসময় একটি ফ্রিল্যান্সিং আইডিয়া শেয়ারিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজারে অবস্থানরত অসংখ্য ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান ও ফ্রিল্যান্সার অংশগ্রহণ করেন। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উপ-পরিচালক (সিস্টেম এনালিস্ট) মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোঃ হুমায়ুন কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের যুগ আইটিতে শিক্ষিত হবার যুগ। আজকে নিরক্ষরতার সংজ্ঞা পাল্টে গেছে। নিরক্ষরতার ক্ষেত্রে আইটি লিটারেসিও এখন বিবেচনা করা হয়। আমরা শিক্ষার্থীদের কোনো দিক থেকে পিছিয়ে রাখতে চাই না। শিক্ষার্থীদের আইটি কেন্দ্রীক জড়তা কাটাতে হবে। শুধু বিজ্ঞানের ছাত্র-ছাত্রীরা নয়, যারা বাংলা, দর্শন, ইতিহাসে পড়ছে তাদেরও আইটিতে দক্ষ হতে হবে। না হলে আমরা পিছিয়ে যাবো। তিনি আরও বলেন, কম্পিউটার দিয়েও যে লক্ষ কোটি টাকা ইনকাম করা যায়, তা এখনো অনেকে বিশ্বাস করে না। অথচ প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সার'রা এ অসম্ভব দিনদিন অধিকতরে সম্ভব করে তোলছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন। তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য ফ্রিল্যান্সিং একটি বিশাল সম্ভাবনা। দেশের বিশাল এই যুবসমাজ যদি কর্মক্ষম ও কর্মমূখী হয়, তাহলে দেশে আর্থিক সমৃদ্ধির অভাব ঘটবে না। তিনি আরও বলেন, প্রতিটি কাজের মূলশক্তি হলো ইচ্ছা। ইচ্ছা শক্তি থাকলে সব কাজ সফলভাবে করা যায়। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজার এর উপ-পরিচালক ফাহমিদা বেগম ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকা মাহমুদা মোর্শেদা। এদিকে মেলায় অংশ নেওয়া অসংখ্য তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের পছন্দমতো আবেদন ও পরামর্শের সুযোগ পায়। পাশাপাশি পাঁচজন ফ্রিল্যান্সারের সফলতার গল্প এবং মুক্ত আলোচনা পর্বও অনুষ্ঠানে ব্যাপক ছাড়া পেলে। এতে সফলতার গল্প, সরকারের অর্জনসমূহ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে প্রতি জন ৫ মিনিট করে বক্তব্য প্রদান করেন। এছাড়াও শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ফ্রিলান্সিং বিষয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন উপস্থিত অন্যান্যরা। পরে মেলার স্টলগুলো ঘুরে দেখেন আগত অতিথিসহ ফ্রিল্যান্সার'রা। পরে দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে মেলার সমাপনী ঘোষণা করে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন সকলেই।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×