হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুতুবদিয়ায় তৈরি হচ্ছে জাল টাকা, আপন তিন ভাইসহ আটক ৪ ও সরঞ্জাম ‍উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৮ মার্চ ২০২২, ০৩:১৮ অপরাহ্ন

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় কম্পিউটার দোকানে তৈরি হচ্ছে জাল টাকার নোট। এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে জাল টাকা, টাকা তৈরির সরঞ্জামসহ চারজনকে আটক করেছে র‍্যাব-৭।

আটকৃতরা হলেন উপজেলার বড়ঘোপ মনোহরখালী গ্রামের হাফেজ শহিদুল্লাহর তিন ছেলে মিজবাহ উদ্দীন (৩২), সাঈফ উদ্দিন আহমদ মিজান (২২) ও জিয়া উদ্দিন জিয়া এবং কৈয়ারবিল নজর আলী মাতবর পাড়ার ওমর আলীর ছেলে সাইফুল ইসলাম।

রোববার (২৭ মার্চ) দুপুরে উপজেলা গেইট এলাকায় ‘মিজানের দোকান’ নামে পরিচিত রাবেয়া এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে আপন তিন ভাইসহ চারজনকে আটক করে র‍্যাব। এ সময় দোকানের ভেতরের কক্ষ থেকে বিপুল পরিমাণ জাল টাকার নোটসহ জাল টাকা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওমর হায়দার জানান, এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের কুতুবদিয়া থানায় সোপর্দ করা হয়নি। অধিকতর তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞেসাবাদ করতে পারে র‍্যাব-৭।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

মামলা হলে বিস্তারিত জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

গোয়েন্দা সূত্র মতে, এই অভিযানে দ্বীপে জাল টাকা তৈরির সাথে জড়িত রাঘববোয়াল ব্যক্তিসহ আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে।

এদিকে কুতুবদিয়ার মতো একটি দুর্গম দ্বীপে বসে জাল টাকার নোট তৈরির খবরটি ‘টক অব দ্যা কুতুবদিয়া’য় পরিণত হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কুতুবদিয়ায় তৈরি হচ্ছে জাল টাকা, আপন তিন ভাইসহ আটক ৪ ও সরঞ্জাম ‍উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুতুবদিয়ায় তৈরি হচ্ছে জাল টাকা, আপন তিন ভাইসহ আটক ৪ ও সরঞ্জাম ‍উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৮ মার্চ ২০২২, ০৩:১৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় কম্পিউটার দোকানে তৈরি হচ্ছে জাল টাকার নোট। এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে জাল টাকা, টাকা তৈরির সরঞ্জামসহ চারজনকে আটক করেছে র‍্যাব-৭। আটকৃতরা হলেন উপজেলার বড়ঘোপ মনোহরখালী গ্রামের হাফেজ শহিদুল্লাহর তিন ছেলে মিজবাহ উদ্দীন (৩২), সাঈফ উদ্দিন আহমদ মিজান (২২) ও জিয়া উদ্দিন জিয়া এবং কৈয়ারবিল নজর আলী মাতবর পাড়ার ওমর আলীর ছেলে সাইফুল ইসলাম। রোববার (২৭ মার্চ) দুপুরে উপজেলা গেইট এলাকায় ‘মিজানের দোকান’ নামে পরিচিত রাবেয়া এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে আপন তিন ভাইসহ চারজনকে আটক করে র‍্যাব। এ সময় দোকানের ভেতরের কক্ষ থেকে বিপুল পরিমাণ জাল টাকার নোটসহ জাল টাকা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওমর হায়দার জানান, এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের কুতুবদিয়া থানায় সোপর্দ করা হয়নি। অধিকতর তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞেসাবাদ করতে পারে র‍্যাব-৭। মামলা হলে বিস্তারিত জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি। গোয়েন্দা সূত্র মতে, এই অভিযানে দ্বীপে জাল টাকা তৈরির সাথে জড়িত রাঘববোয়াল ব্যক্তিসহ আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে। এদিকে কুতুবদিয়ার মতো একটি দুর্গম দ্বীপে বসে জাল টাকার নোট তৈরির খবরটি ‘টক অব দ্যা কুতুবদিয়া’য় পরিণত হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×