হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাফ নদী থেকে ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪, ১১:০৯ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ২০ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফের জালিয়াপাং নাফ নদীর অংশ থেকে জেলেদের ধরে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী।

তিনি জানান, নাফ নদীতে মাছ ধরার সময় ২০ জন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে জানতে পেরেছি। তাদেরকে ছাড়িয়ে আনতে কাজ করছে বিজিবি।

তাৎক্ষণিক জেলেদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

এর আগে সর্বশেষ ০৯ অক্টোবর সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমার মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশ থেকে ৬ ট্রলারসহ ৫৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। তারমধ্যে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে একজনের মৃত্যু হয় এবং ২ জন আহত হয়। পরে ১০ অক্টোবর একজনের মরদেহসহ দুই দফায় জেলেদের ফিরিয়ে দিয়েছিল মিয়ানমার নৌবাহিনী।

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিইদ্দীন আহমেদ বলেন, ‘মাছ ধরার ট্রলারসহ ২০ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আমাদের জানানো হয়েছে। এ ঘটনায় আমরা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। তাদের ফেরত আনার চেষ্টা চলছে।’

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

নাফ নদী থেকে ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাফ নদী থেকে ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪, ১১:০৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ২০ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফের জালিয়াপাং নাফ নদীর অংশ থেকে জেলেদের ধরে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী। তিনি জানান, নাফ নদীতে মাছ ধরার সময় ২০ জন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে জানতে পেরেছি। তাদেরকে ছাড়িয়ে আনতে কাজ করছে বিজিবি। তাৎক্ষণিক জেলেদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এর আগে সর্বশেষ ০৯ অক্টোবর সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমার মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশ থেকে ৬ ট্রলারসহ ৫৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। তারমধ্যে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে একজনের মৃত্যু হয় এবং ২ জন আহত হয়। পরে ১০ অক্টোবর একজনের মরদেহসহ দুই দফায় জেলেদের ফিরিয়ে দিয়েছিল মিয়ানমার নৌবাহিনী। এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিইদ্দীন আহমেদ বলেন, ‘মাছ ধরার ট্রলারসহ ২০ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আমাদের জানানো হয়েছে। এ ঘটনায় আমরা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। তাদের ফেরত আনার চেষ্টা চলছে।’

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×