হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পাকিস্তান দল ঘোষণা, নেতৃত্বে শান মাসুদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন




ইসলামাবাদ, ১৮ এপ্রিল – বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ঘোষিত এই স্কোয়াডে নেতৃত্ব দেবেন শান মাসুদ। দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মোহাম্মদ গাজি। বর্তমানে আজান আওয়াইস, ইমাম উল হক, মোহাম্মদ গাজি ঘুড়ি, নোমান আলী ও সাজিদ খান লাহোরের এনসিএ রেড বল ক্যাম্পে অনুশীলনে ব্যস্ত রয়েছেন।

আরও পড়ুন

কর্মক্লান্তি দূর ও ফিটনেস বাড়াতে কক্সবাজার সৈকতে ৮ এপিবিএনের প্রীতি ফুটবল ম্যাচ

সিরিজের চূড়ান্ত প্রস্তুতি নিতে আগামী ২৭ এপ্রিল করাচিতে একটি বিশেষ ক্যাম্প শুরু হবে। ১ মে পর্যন্ত এই ক্যাম্প চলবে এবং পরদিন ২ মে দল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। টেস্ট স্কোয়াডে থাকা যেসব খেলোয়াড় বর্তমানে পিএসএলে খেলছেন, তারা নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি খেলা শেষে সরাসরি ক্যাম্পে যোগ দেবেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ হোম সিরিজের স্কোয়াড থেকে বড় ধরনের রদবদল করা হয়েছে। আগের ১৮ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, ফয়সাল আকরাম, কামরান গোলাম, আমির জামাল, রোহাইল নাজির এবং আব্দুল্লাহ শফিক। দল ঘোষণার পাশাপাশি পিসিবি তাদের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে নতুন টেস্ট কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী এই অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর নতুন এই দায়িত্বে পদার্পণ করলেন। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে সাবেক তারকা ক্রিকেটার আসাদ শফিক এবং বোলিং কোচ হিসেবে উমর গুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এনএন/ ১৮ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পাকিস্তান দল ঘোষণা, নেতৃত্বে শান মাসুদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পাকিস্তান দল ঘোষণা, নেতৃত্বে শান মাসুদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ১৮ এপ্রিল – বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।ঘোষিত এই স্কোয়াডে নেতৃত্ব দেবেন শান মাসুদ। দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মোহাম্মদ গাজি। বর্তমানে আজান আওয়াইস, ইমাম উল হক, মোহাম্মদ গাজি ঘুড়ি, নোমান আলী ও সাজিদ খান লাহোরের এনসিএ রেড বল ক্যাম্পে অনুশীলনে ব্যস্ত রয়েছেন।সিরিজের চূড়ান্ত প্রস্তুতি নিতে আগামী ২৭ এপ্রিল করাচিতে একটি বিশেষ ক্যাম্প শুরু হবে। ১ মে পর্যন্ত এই ক্যাম্প চলবে এবং পরদিন ২ মে দল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। টেস্ট স্কোয়াডে থাকা যেসব খেলোয়াড় বর্তমানে পিএসএলে খেলছেন, তারা নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি খেলা শেষে সরাসরি ক্যাম্পে যোগ দেবেন।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ হোম সিরিজের স্কোয়াড থেকে বড় ধরনের রদবদল করা হয়েছে। আগের ১৮ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, ফয়সাল আকরাম, কামরান গোলাম, আমির জামাল, রোহাইল নাজির এবং আব্দুল্লাহ শফিক। দল ঘোষণার পাশাপাশি পিসিবি তাদের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে নতুন টেস্ট কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী এই অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর নতুন এই দায়িত্বে পদার্পণ করলেন। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে সাবেক তারকা ক্রিকেটার আসাদ শফিক এবং বোলিং কোচ হিসেবে উমর গুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।এনএন/ ১৮ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×