হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

“শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি” প্রতিপাদ্যে উখিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

শহিদুল ইসলাম::

শহিদুল ইসলাম::

রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন

“শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। রোববার (৫ অক্টোবর) সকাল ১০টায় উখিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যেখানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রধান শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
ইউএন ও বলেন শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি এক মহান দায়িত্ব ও আদর্শচর্চার পথ।শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন ও উন্নয়ন সম্ভব। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন,শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমাজের ঐক্য, পেশাগত দক্ষতা ও আন্তরিকতা অপরিহার্য। শিক্ষকদের যথাযথ সম্মান, প্রশিক্ষণ এবং সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

“শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি” প্রতিপাদ্যে উখিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

“শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি” প্রতিপাদ্যে উখিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রতিবেদক: শহিদুল ইসলাম:: | প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
Print Image
“শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। রোববার (৫ অক্টোবর) সকাল ১০টায় উখিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যেখানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রধান শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। ইউএন ও বলেন শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি এক মহান দায়িত্ব ও আদর্শচর্চার পথ।শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন ও উন্নয়ন সম্ভব। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ। বক্তারা বলেন,শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমাজের ঐক্য, পেশাগত দক্ষতা ও আন্তরিকতা অপরিহার্য। শিক্ষকদের যথাযথ সম্মান, প্রশিক্ষণ এবং সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×