হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অবশেষে ইমরান খানের সঙ্গে পরিবারের সাক্ষাতের অনুমতি দিলো পাকিস্তান সরকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন


ইসলামাবাদ, ০২ ডিসেম্বর – কয়েক সপ্তাহ ধরে শারীরিক অব্স্থা নিয়ে চলা তীব্র গুঞ্জনের পর অবশেষে পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছে তার পরিবার। দুর্নীতির মামলায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ইমরানের সঙ্গে তার বোন ডা. উজমা খানকে সাক্ষাতের অনুমতি দিয়েছে দেশটির সরকার।

মঙ্গলবার ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কারাবন্দী ইমরান খানের সঙ্গে তার বোন উজমা খানের সাক্ষাতের অনুমতি মিলেছে।

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংকের দাবি, ব্যাংকিং লেনদেনে ঝুঁকি নেই, কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি

৭২ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালে দেশটির সংসদে অনাস্থা ভোটে পদচ্যুত হওয়ার পর একের পর এক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। যদিও ইমরান খান দাবি করেছেন তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

রাষ্ট্রীয় কোষাগার তোশাখানা থেকে সরকারি উপহার বেআইনিভাবে বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় ইমরান খানের বিরুদ্ধে প্রথম সাজা ঘোষণা করা হয়। পরবর্তী রায়গুলোতে আরও দীর্ঘ সাজা যুক্ত হয়েছে।

এর মধ্যে রয়েছে কূটনৈতিক নথি ফাঁসের অভিযোগে ১০ বছরের কারাদণ্ড এবং আল-কাদির ট্রাস্ট সংক্রান্ত পৃথক দুর্নীতির মামলায় ১৪ বছরের সাজা। প্রসিকিউটরদের দাবি, এই ট্রাস্টের নাম ব্যবহার করে অবৈধভাবে ভূমি বরাদ্দ নিয়েছেন ইমরান খান।

এই গুজব প্রথম ছড়ায় আফগানিস্তানভিত্তিক কিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে। বর্তমানে সীমান্ত বিরোধ নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে ব্যাপক সামরিক উত্তেজনা চলছে।

এদিকে, এ নিয়ে পাকিস্তান সরকার ও কারাগার কর্তৃপক্ষের ওপর তুমুল চাপ তৈরি হয়েছে। ইমরান খানের জীবিত থাকার প্রমাণ দেখাতে সরকার গড়িমসি বলেও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। যদিও কারা কর্তৃপক্ষ বলছে, ইমরান খান সুস্থ আছেন এবং কারাগারে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। গত রোববার সাবেক এই প্রধানমন্ত্রীর রাজনৈতিক দল পিটিআইয়ের সিনেটর খুররম জিশানের এক মন্তব্যে সরকারের ওপর আরও তীব্র চাপ তৈরি হয়।

ওই দিন তিনি বলেন, ইমরান খানকে কারাগারের একক কক্ষে বিচ্ছিন্ন অবস্থায় আটকে রেখে দেশ ত্যাগে বাধ্য করার জন্য চাপ প্রয়োগ করছে সরকার। পাকিস্তান থেকে ভারতীয় বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান সরকার ইমরান খানের জনপ্রিয়তাকে ভয় পায়। যে কারণে তার কোনও ছবি কিংবা ভিডিও প্রকাশ করছে না।

বিশ্বকাপজয়ী পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি ক্রিকেটারের বয়স বর্তমানে ৭২ বছর। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন তিনি।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০২ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অবশেষে ইমরান খানের সঙ্গে পরিবারের সাক্ষাতের অনুমতি দিলো পাকিস্তান সরকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অবশেষে ইমরান খানের সঙ্গে পরিবারের সাক্ষাতের অনুমতি দিলো পাকিস্তান সরকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ০২ ডিসেম্বর – কয়েক সপ্তাহ ধরে শারীরিক অব্স্থা নিয়ে চলা তীব্র গুঞ্জনের পর অবশেষে পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছে তার পরিবার। দুর্নীতির মামলায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ইমরানের সঙ্গে তার বোন ডা. উজমা খানকে সাক্ষাতের অনুমতি দিয়েছে দেশটির সরকার।মঙ্গলবার ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কারাবন্দী ইমরান খানের সঙ্গে তার বোন উজমা খানের সাক্ষাতের অনুমতি মিলেছে।৭২ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালে দেশটির সংসদে অনাস্থা ভোটে পদচ্যুত হওয়ার পর একের পর এক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। যদিও ইমরান খান দাবি করেছেন তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।রাষ্ট্রীয় কোষাগার তোশাখানা থেকে সরকারি উপহার বেআইনিভাবে বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় ইমরান খানের বিরুদ্ধে প্রথম সাজা ঘোষণা করা হয়। পরবর্তী রায়গুলোতে আরও দীর্ঘ সাজা যুক্ত হয়েছে।এর মধ্যে রয়েছে কূটনৈতিক নথি ফাঁসের অভিযোগে ১০ বছরের কারাদণ্ড এবং আল-কাদির ট্রাস্ট সংক্রান্ত পৃথক দুর্নীতির মামলায় ১৪ বছরের সাজা। প্রসিকিউটরদের দাবি, এই ট্রাস্টের নাম ব্যবহার করে অবৈধভাবে ভূমি বরাদ্দ নিয়েছেন ইমরান খান।এই গুজব প্রথম ছড়ায় আফগানিস্তানভিত্তিক কিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে। বর্তমানে সীমান্ত বিরোধ নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে ব্যাপক সামরিক উত্তেজনা চলছে।এদিকে, এ নিয়ে পাকিস্তান সরকার ও কারাগার কর্তৃপক্ষের ওপর তুমুল চাপ তৈরি হয়েছে। ইমরান খানের জীবিত থাকার প্রমাণ দেখাতে সরকার গড়িমসি বলেও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। যদিও কারা কর্তৃপক্ষ বলছে, ইমরান খান সুস্থ আছেন এবং কারাগারে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। গত রোববার সাবেক এই প্রধানমন্ত্রীর রাজনৈতিক দল পিটিআইয়ের সিনেটর খুররম জিশানের এক মন্তব্যে সরকারের ওপর আরও তীব্র চাপ তৈরি হয়।ওই দিন তিনি বলেন, ইমরান খানকে কারাগারের একক কক্ষে বিচ্ছিন্ন অবস্থায় আটকে রেখে দেশ ত্যাগে বাধ্য করার জন্য চাপ প্রয়োগ করছে সরকার। পাকিস্তান থেকে ভারতীয় বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান সরকার ইমরান খানের জনপ্রিয়তাকে ভয় পায়। যে কারণে তার কোনও ছবি কিংবা ভিডিও প্রকাশ করছে না।বিশ্বকাপজয়ী পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি ক্রিকেটারের বয়স বর্তমানে ৭২ বছর। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন তিনি।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০২ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×