হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দেশে ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন


ঢাকা, ২৩ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট সুষ্ঠু ও অবাধভাবে হয় তা নিশ্চিত করতে দেশে ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই কথা বলেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

বিবৃতিতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়া, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন।

বিবৃতিতে তিনি দেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার কথা উল্লেখ করে বলেন, দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে একত্রিত হতে হবে। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিরও দাবি জানিয়েছেন। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে অবশ্যই দেশে ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হবে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতের সময়ে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে একদল দুষ্কৃতকারী আকস্মিকভাবে হামলা চালায়। এ সময় গুলিতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা গুরুতর আহত হন। এছাড়া আরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব আহত হাসান মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

এনএন/ ২৩ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দেশে ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দেশে ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট সুষ্ঠু ও অবাধভাবে হয় তা নিশ্চিত করতে দেশে ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই কথা বলেন।বিবৃতিতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়া, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন।বিবৃতিতে তিনি দেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার কথা উল্লেখ করে বলেন, দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে একত্রিত হতে হবে। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিরও দাবি জানিয়েছেন। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে অবশ্যই দেশে ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হবে।বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতের সময়ে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে একদল দুষ্কৃতকারী আকস্মিকভাবে হামলা চালায়। এ সময় গুলিতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা গুরুতর আহত হন। এছাড়া আরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।বিবৃতিতে বিএনপি মহাসচিব আহত হাসান মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।এনএন/ ২৩ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×