হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আবারও বিয়ে করছেন মধুমিতা!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন


কলকাতা, ১৮ মার্চ – বসন্ত চলে গেলেও টলিউডে এখনও প্রেমের মৌসুম লেগে আছে। শুধু প্রেমই নয়, পরিণতি পেতে চলেছে ভালবাসা। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মধুমিতা সরকার। এই সুখবর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

প্রেমিক দেবমাল্যর সঙ্গে ছবি ভাগ করে মধুমিতা লেখেন, ‘এ বছর ডিসেম্বর বা আগামী বছর আমরা বিয়ের পরিকল্পনা করছি। আমাদের দু’জনেরই শীতকাল খুব প্রিয়। ততদিন অবধি পাহাড়ে আরও সুন্দর মুহূর্ত তৈরি করছি।’

অভিনেত্রী আরও লেখেন, ‘২০১৯ সালে আমাদের প্রথম দেখা হয়েছিল। কিন্তু কোনওভাবে যোগাযোগ থাকেনি সেসময়। এরপর কয়েকমাস আগে আবার আমাদের কথাবার্তা শুরু হয়। বন্ধুত্ব দিয়েই সম্পর্কটা শুরু হয়েছিল। এরপর বাকিটা ইতিহাস।’

আরও পড়ুন

মানিক মিয়া অ্যাভিনিউতে একই মঞ্চে ৭ ব্যান্ড: জেমস-ওয়ারফেজদের বিনামূল্যে শোনার সুবর্ণ সুযোগ

বিয়ের খুঁটিনাটি নিয়ে মধুমিতা বলেন, ‘ছোটবেলার বন্ধুত্ব থেকে বহু বছর পর যোগাযোগ, তারপর প্রেম, অবশেষে একসঙ্গে থাকার সিদ্ধান্ত। বিয়ের তোড়জোড় চলছে। পাহাড় আমাদের দু’জনেরই প্রিয়, তাই এখন ঘুরতে চাই আরও বেশি, যাবতীয় কাজও সেরে নিচ্ছি। কারণ এরপর বিয়ের প্রস্তুতি শুরু হবে।’

প্রসঙ্গত, দেবমাল্যর সঙ্গে প্রেম কোনওদিন লুকিয়ে রাখেননি মধুমিতা। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন দু’জনের কাটানো সুন্দর মুহূর্ত। একাধিক সাক্ষাৎকারেও কথা বলেছেন প্রেমিককে নিয়ে। তখনই জানিয়েছিলেন বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের সময় এসেছে।

এর আগেও বিয়ের পিঁড়িতে বসেছিলেন মধুমিতা। অভিনেতা সৌরভকে বিয়ে করেছিলেন তিনি। সেই সংসারে বিচ্ছেদের পর নতুন করে অভিনেত্রীর জীবনে বইছে প্রেমের হাওয়া।

আইএ/ ১৮ মার্চ ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::আবারও বিয়ে করছেন মধুমিতা! first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

আবারও বিয়ে করছেন মধুমিতা!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আবারও বিয়ে করছেন মধুমিতা!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ১৮ মার্চ – বসন্ত চলে গেলেও টলিউডে এখনও প্রেমের মৌসুম লেগে আছে। শুধু প্রেমই নয়, পরিণতি পেতে চলেছে ভালবাসা। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মধুমিতা সরকার। এই সুখবর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। প্রেমিক দেবমাল্যর সঙ্গে ছবি ভাগ করে মধুমিতা লেখেন, ‘এ বছর ডিসেম্বর বা আগামী বছর আমরা বিয়ের পরিকল্পনা করছি। আমাদের দু’জনেরই শীতকাল খুব প্রিয়। ততদিন অবধি পাহাড়ে আরও সুন্দর মুহূর্ত তৈরি করছি।’ অভিনেত্রী আরও লেখেন, ‘২০১৯ সালে আমাদের প্রথম দেখা হয়েছিল। কিন্তু কোনওভাবে যোগাযোগ থাকেনি সেসময়। এরপর কয়েকমাস আগে আবার আমাদের কথাবার্তা শুরু হয়। বন্ধুত্ব দিয়েই সম্পর্কটা শুরু হয়েছিল। এরপর বাকিটা ইতিহাস।’ বিয়ের খুঁটিনাটি নিয়ে মধুমিতা বলেন, ‘ছোটবেলার বন্ধুত্ব থেকে বহু বছর পর যোগাযোগ, তারপর প্রেম, অবশেষে একসঙ্গে থাকার সিদ্ধান্ত। বিয়ের তোড়জোড় চলছে। পাহাড় আমাদের দু’জনেরই প্রিয়, তাই এখন ঘুরতে চাই আরও বেশি, যাবতীয় কাজও সেরে নিচ্ছি। কারণ এরপর বিয়ের প্রস্তুতি শুরু হবে।’ প্রসঙ্গত, দেবমাল্যর সঙ্গে প্রেম কোনওদিন লুকিয়ে রাখেননি মধুমিতা। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন দু’জনের কাটানো সুন্দর মুহূর্ত। একাধিক সাক্ষাৎকারেও কথা বলেছেন প্রেমিককে নিয়ে। তখনই জানিয়েছিলেন বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের সময় এসেছে। এর আগেও বিয়ের পিঁড়িতে বসেছিলেন মধুমিতা। অভিনেতা সৌরভকে বিয়ে করেছিলেন তিনি। সেই সংসারে বিচ্ছেদের পর নতুন করে অভিনেত্রীর জীবনে বইছে প্রেমের হাওয়া। আইএ/ ১৮ মার্চ ২০২৫সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::আবারও বিয়ে করছেন মধুমিতা! first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×