হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আবুধাবি, তেল আবিব ও দুবাইয়ে দূতাবাস বন্ধ করল অস্ট্রেলিয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন


রিয়াদ, ১১ মার্চ – সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও ইসরায়েলের তেল আবিবে অবস্থিত দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে দুবাইয়ে অবস্থিত কনস্যুলেট কার্যালয়টিও বন্ধ ঘোষণা করা হয়েছে। গত সপ্তাহে এই পদক্ষেপ নেওয়া হয় বলে নিশ্চিত করেছে অস্ট্রেলীয় সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং সিনেটের এক প্রশ্নোত্তর পর্বে এই তথ্য প্রকাশ করেন। পেনি ওং জানান যে দেশে ও বিদেশে অস্ট্রেলীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান অগ্রাধিকার।

তিনি উল্লেখ করেন ইরানের সাম্প্রতিক অস্থিতিশীল ও বিপজ্জনক হামলা সাধারণ মানুষসহ অস্ট্রেলীয়দের জীবনকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক পদক্ষেপের পর মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত তীব্র আকার ধারণ করেছে। এর ফলে হাজার হাজার আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় চরম অচলাবস্থা তৈরি হয়।

আরও পড়ুন

আইজিপির মন্তব্য প্রত্যাহার ও ক্ষমার দাবি এনসিপির, বিএনপির কঠোর সমালোচনা হাসনাত আবদুল্লাহর

এমন পরিস্থিতিতে এ পর্যন্ত ২৩টি বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে প্রায় তিন হাজার দুই শতাধিক অস্ট্রেলীয় নাগরিক নিরাপদে নিজেদের দেশে ফিরেছেন। সিনেটের প্রশ্নোত্তর পর্বে জ্বালানি ক্রয় নিয়ে অযথাই আতঙ্ক ছড়ানোর অভিযোগে ন্যাশনালস পার্টির সিনেটরদের কঠোর সমালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।

এস এম/ ১১ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আবুধাবি, তেল আবিব ও দুবাইয়ে দূতাবাস বন্ধ করল অস্ট্রেলিয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আবুধাবি, তেল আবিব ও দুবাইয়ে দূতাবাস বন্ধ করল অস্ট্রেলিয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Print Image
[ad_1] রিয়াদ, ১১ মার্চ – সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও ইসরায়েলের তেল আবিবে অবস্থিত দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে দুবাইয়ে অবস্থিত কনস্যুলেট কার্যালয়টিও বন্ধ ঘোষণা করা হয়েছে। গত সপ্তাহে এই পদক্ষেপ নেওয়া হয় বলে নিশ্চিত করেছে অস্ট্রেলীয় সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং সিনেটের এক প্রশ্নোত্তর পর্বে এই তথ্য প্রকাশ করেন। পেনি ওং জানান যে দেশে ও বিদেশে অস্ট্রেলীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান অগ্রাধিকার।তিনি উল্লেখ করেন ইরানের সাম্প্রতিক অস্থিতিশীল ও বিপজ্জনক হামলা সাধারণ মানুষসহ অস্ট্রেলীয়দের জীবনকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক পদক্ষেপের পর মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত তীব্র আকার ধারণ করেছে। এর ফলে হাজার হাজার আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় চরম অচলাবস্থা তৈরি হয়।এমন পরিস্থিতিতে এ পর্যন্ত ২৩টি বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে প্রায় তিন হাজার দুই শতাধিক অস্ট্রেলীয় নাগরিক নিরাপদে নিজেদের দেশে ফিরেছেন। সিনেটের প্রশ্নোত্তর পর্বে জ্বালানি ক্রয় নিয়ে অযথাই আতঙ্ক ছড়ানোর অভিযোগে ন্যাশনালস পার্টির সিনেটরদের কঠোর সমালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।এস এম/ ১১ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×