হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ৬৭ রাউন্ড কার্তুজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৯ নভেম্বর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

পরিত্যক্ত অবস্থায় ৬৭ রাউন্ড সিসা-রাবার বল্ট কার্তুজগুলো উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ। শনিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা পাহাড়ি ঢালু থেকে কার্তুজগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সদর ইউনিয়নের ভোমরিয়াঘোনা পাহাড়ি ঢালু থেকে একটি বাজারের প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখা ছিল কার্তুজগুলো। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মছিউর রহমানের নেতৃত্বে এসআই আরকান, এসআই আশরাফসহ পুলিশের একটি টিম ছুটে যান। পরে বাজারের ব্যাগটি খুলে ৬৭ রাউন্ড সিসা-রাবার বল্ট কার্তুজ উদ্ধার করেন তারা। এসব কার্টুজের গায়ে বিপি লেখা ছিল।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের সময় থানায় লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি অস্ত্র গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। এসব কার্তুজ সেদিন কেউ হয়তো নিয়ে গিয়েছিল। কিন্তু পুলিশের পক্ষ থেকে লুটকৃত অস্ত্র গোলাবারুদ নিকটস্থ থানায় জমার দেওয়ার নোটিশ জারি করা হলে ভয়ে কেউ এমন করেছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান বলেন, পরিত্যক্ত অবস্থায় ৬৭ রাউন্ড সিসা-রাবার বল্ট কার্তুজ উদ্ধার করা হয়। তবে, থানা পুলিশের অনেক অস্ত্র এখনও পাওয়া যায়নি। তাই অস্ত্র উদ্ধার-সংক্রান্ত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ঈদগাঁওতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ৬৭ রাউন্ড কার্তুজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ৬৭ রাউন্ড কার্তুজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন
Print Image
পরিত্যক্ত অবস্থায় ৬৭ রাউন্ড সিসা-রাবার বল্ট কার্তুজগুলো উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ। শনিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা পাহাড়ি ঢালু থেকে কার্তুজগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সদর ইউনিয়নের ভোমরিয়াঘোনা পাহাড়ি ঢালু থেকে একটি বাজারের প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখা ছিল কার্তুজগুলো। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মছিউর রহমানের নেতৃত্বে এসআই আরকান, এসআই আশরাফসহ পুলিশের একটি টিম ছুটে যান। পরে বাজারের ব্যাগটি খুলে ৬৭ রাউন্ড সিসা-রাবার বল্ট কার্তুজ উদ্ধার করেন তারা। এসব কার্টুজের গায়ে বিপি লেখা ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের সময় থানায় লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি অস্ত্র গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। এসব কার্তুজ সেদিন কেউ হয়তো নিয়ে গিয়েছিল। কিন্তু পুলিশের পক্ষ থেকে লুটকৃত অস্ত্র গোলাবারুদ নিকটস্থ থানায় জমার দেওয়ার নোটিশ জারি করা হলে ভয়ে কেউ এমন করেছে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান বলেন, পরিত্যক্ত অবস্থায় ৬৭ রাউন্ড সিসা-রাবার বল্ট কার্তুজ উদ্ধার করা হয়। তবে, থানা পুলিশের অনেক অস্ত্র এখনও পাওয়া যায়নি। তাই অস্ত্র উদ্ধার-সংক্রান্ত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×