হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়া প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি শাহীন, সম্পাদক ফারুক

প্রেস বিজ্ঞপ্তি

প্রেস বিজ্ঞপ্তি

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আরটিভির কক্সবাজার জেলা প্রতিনিধি ও দৈনিক গণসংযোগ এর সম্পাদক সাইফুর রহিম শাহীন সভাপতি এবং …

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আরটিভির কক্সবাজার জেলা প্রতিনিধি ও দৈনিক গণসংযোগ এর সম্পাদক সাইফুর রহিম শাহীন সভাপতি এবং দৈনিক যায়যায়দিন ও দৈনিক কক্সবাজারের উখিয়া প্রতিনিধি ফারুক আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আলোকিত বাংলাদেশ-এর কক্সবাজার অফিস প্রধান এএইচ সেলিম উল্লাহ। তিনি পেয়েছেন ২১ ভোট।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬ ইং ) উখিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এ নির্বাচনে ১৩টি পদের মধ্যে চারটি পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি নয়টি পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে প্রেসক্লাবের ২৭ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে সাইফুর রহিম শাহীন ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ প্রতিদিনের উখিয়া প্রতিনিধি শফিউল ইসলাম আজাদ পেয়েছেন ৮ ভোট।

সহ-সভাপতি পদে ২১ ভোট (সর্বোচ্চ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক আলোকিত বাংলাদেশ ও দ্য ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি এ এইচ সেলিম উল্লাহ। তাঁর প্রতিদ্বন্দ্বী দৈনিক দেশ প্রতিদিনের উখিয়া প্রতিনিধি আব্দুল লতিফ বাচ্চু পেয়েছেন ৩ ভোট।

আরও পড়ুন

উখিয়ায় অপহরণের ১০ দিন পর রোহিঙ্গা যুবকের অর্ধগলিত ম*র*দে*হ উদ্ধার

সাধারণ সম্পাদক পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিন ও দৈনিক কক্সবাজারের প্রতিনিধি ফারুক আহমদ। তাঁর প্রতিদ্বন্দ্বী দৈনিক নয়াদিগন্তের উখিয়া প্রতিনিধি কাজী হুমায়ুন কবির জুশান পেয়েছেন ৬ ভোট এবং দৈনিক আলোকিত উখিয়ার প্রতিনিধি কাজী হুমায়ুন কবির বাচ্চু পেয়েছেন ৩ ভোট।

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মুসলিম টাইমস ও দৈনিক এশিয়া বাণীর প্রতিনিধি মাহমুদুল হক বাবুল। তাঁর প্রতিদ্বন্দ্বী কক্সটিভির বার্তা সম্পাদক শফিউল শাহীন পেয়েছেন ৮ ভোট।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন মুকুল (দৈনিক ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আজিজ (দৈনিক আজকালের খবর), সহ-সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম রুবেল (দৈনিক সংবাদ), অর্থ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা (দৈনিক আমার দেশ), দপ্তর ও ক্রীড়া সম্পাদক ফেরদৌস ওয়াহিদ ( দৈনিক আজকের দেশ-বিদেশ) এবং কার্যনির্বাহী সদস্য সাঈদ মোহাম্মদ আনোয়ার (দ্য ডেইলি পোস্ট), আমানুল হক বাবুল (মোহনা টিভি), রতন কান্তি দে (দৈনিক অর্থনীতির কাগজ) ও মৌলভী নুরুল হক ( সপ্তাহিক সোনার বাংলা)।

নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে সাঈদ মোহাম্মদ আনোয়ার উখিয়া প্রেসক্লাবের রেকর্ড টানা তিনবারের সভাপতি এবং বার্তা বাজার-এর কক্সবাজার জেলা প্রতিনিধি। আমানুল হক বাবুল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও মোহনা টিভির জেলা প্রতিনিধি। রতন কান্তি দে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক অর্থনীতির কাগজের উখিয়া প্রতিনিধি।

সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে। কমিশনের অপর দুই সদস্য ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী এবং উখিয়া প্রেসক্লাবের আইন উপদেষ্টা কমিটির সদস্য জসিম উদ্দিন চৌধুরী।

নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করেন কক্সবাজার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও এনটিভির জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু এবং দৈনিক ইনকিলাবের আঞ্চলিক ব্যুরো প্রধান শামসুল হক শারেক।

সকাল থেকেই প্রেসক্লাব প্রাঙ্গণে ভোটার ও প্রার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব ও পুলিশের ২টি টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উখিয়া প্রেসক্লাবের (পদাধিকারবলে) প্রধান পৃষ্ঠপোষক পান্না আক্তার এবং উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল রহমান ভোট চলাকালে নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তাঁরা নির্বাচন কমিশন, ভোটার ও প্রার্থীদের সঙ্গে কথা বলেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

ভোটগ্রহণ ও গণনা শেষে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার নুরুল ইসলাম হেলালী সকল প্রার্থীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, প্রশাসন, প্রেসক্লাবের সদস্য এবং জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।

নবনির্বাচিত কমিটির মাধ্যমে উখিয়া প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সাংবাদিকরা।

🔗 আরও পড়ুন:

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: উখিয়া প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি শাহীন, সম্পাদক ফারুক সম্পর্কিত তথ্য কী?

উত্তর: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আরটিভির কক্সবাজার জেলা প্রতিন। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

anwar

anwar

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

উখিয়া প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি শাহীন, সম্পাদক ফারুক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়া প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি শাহীন, সম্পাদক ফারুক

প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
Print Image
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আরটিভির কক্সবাজার জেলা প্রতিনিধি ও দৈনিক গণসংযোগ এর সম্পাদক সাইফুর রহিম শাহীন সভাপতি এবং দৈনিক যায়যায়দিন ও দৈনিক কক্সবাজারের উখিয়া প্রতিনিধি ফারুক আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আলোকিত বাংলাদেশ-এর কক্সবাজার অফিস প্রধান এএইচ সেলিম উল্লাহ। তিনি পেয়েছেন ২১ ভোট। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬ ইং ) উখিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এ নির্বাচনে ১৩টি পদের মধ্যে চারটি পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি নয়টি পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে প্রেসক্লাবের ২৭ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে সাইফুর রহিম শাহীন ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ প্রতিদিনের উখিয়া প্রতিনিধি শফিউল ইসলাম আজাদ পেয়েছেন ৮ ভোট। সহ-সভাপতি পদে ২১ ভোট (সর্বোচ্চ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক আলোকিত বাংলাদেশ ও দ্য ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি এ এইচ সেলিম উল্লাহ। তাঁর প্রতিদ্বন্দ্বী দৈনিক দেশ প্রতিদিনের উখিয়া প্রতিনিধি আব্দুল লতিফ বাচ্চু পেয়েছেন ৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিন ও দৈনিক কক্সবাজারের প্রতিনিধি ফারুক আহমদ। তাঁর প্রতিদ্বন্দ্বী দৈনিক নয়াদিগন্তের উখিয়া প্রতিনিধি কাজী হুমায়ুন কবির জুশান পেয়েছেন ৬ ভোট এবং দৈনিক আলোকিত উখিয়ার প্রতিনিধি কাজী হুমায়ুন কবির বাচ্চু পেয়েছেন ৩ ভোট। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মুসলিম টাইমস ও দৈনিক এশিয়া বাণীর প্রতিনিধি মাহমুদুল হক বাবুল। তাঁর প্রতিদ্বন্দ্বী কক্সটিভির বার্তা সম্পাদক শফিউল শাহীন পেয়েছেন ৮ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন মুকুল (দৈনিক ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আজিজ (দৈনিক আজকালের খবর), সহ-সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম রুবেল (দৈনিক সংবাদ), অর্থ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা (দৈনিক আমার দেশ), দপ্তর ও ক্রীড়া সম্পাদক ফেরদৌস ওয়াহিদ ( দৈনিক আজকের দেশ-বিদেশ) এবং কার্যনির্বাহী সদস্য সাঈদ মোহাম্মদ আনোয়ার (দ্য ডেইলি পোস্ট), আমানুল হক বাবুল (মোহনা টিভি), রতন কান্তি দে (দৈনিক অর্থনীতির কাগজ) ও মৌলভী নুরুল হক ( সপ্তাহিক সোনার বাংলা)। নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে সাঈদ মোহাম্মদ আনোয়ার উখিয়া প্রেসক্লাবের রেকর্ড টানা তিনবারের সভাপতি এবং বার্তা বাজার-এর কক্সবাজার জেলা প্রতিনিধি। আমানুল হক বাবুল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও মোহনা টিভির জেলা প্রতিনিধি। রতন কান্তি দে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক অর্থনীতির কাগজের উখিয়া প্রতিনিধি। সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে। কমিশনের অপর দুই সদস্য ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী এবং উখিয়া প্রেসক্লাবের আইন উপদেষ্টা কমিটির সদস্য জসিম উদ্দিন চৌধুরী। নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করেন কক্সবাজার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও এনটিভির জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু এবং দৈনিক ইনকিলাবের আঞ্চলিক ব্যুরো প্রধান শামসুল হক শারেক। সকাল থেকেই প্রেসক্লাব প্রাঙ্গণে ভোটার ও প্রার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব ও পুলিশের ২টি টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উখিয়া প্রেসক্লাবের (পদাধিকারবলে) প্রধান পৃষ্ঠপোষক পান্না আক্তার এবং উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল রহমান ভোট চলাকালে নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তাঁরা নির্বাচন কমিশন, ভোটার ও প্রার্থীদের সঙ্গে কথা বলেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার নুরুল ইসলাম হেলালী সকল প্রার্থীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, প্রশাসন, প্রেসক্লাবের সদস্য এবং জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটির মাধ্যমে উখিয়া প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সাংবাদিকরা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×