হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে তারুণ্যের উৎসব উপলক্ষে র‍্যালি ও তায়কোয়ানডো প্রতিযোগিতা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কক্সবাজারে তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে র‍্যালি ও তায়কোয়ানডো প্রতিযোগিতা।

বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এবং বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ”- এ শ্লোগানকে সামনে রেখে র‌্যালিটি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ইনডোর স্টেডিয়াম চত্বর থেকে বের হয়ে স্টেডিয়াম সড়ক প্রদক্ষিণ করে।

পরে ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তায়কোয়ানডো একটি ফিজিক্যাল ফিটনেস এবং সুশৃঙ্খল খেলা।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

এ ছাড়া তরুণ সম্ভাবনাময় এসব খেলোয়াড়রা একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বেড়ে উঠার গুণাবলীগুলো ক্রীড়ার সাথে সম্পৃক্ত থেকে অর্জন করতে পারে বলে উল্লেখ করেন জেলা প্রশাসক।

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানার সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক নিজামউদ্দিন আহমেদ,জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈনুদ্দিন মিল্কী, তায়কোয়ানডো ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক শেখ মো: আব্দুল্লাহ, ক্রীড়া সংগঠক সরোয়ার রোম্মনসহ ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এসময় তায়কোয়ানডো ফেডারেশনের জাতীয় ও জেলা সদস্যসহ বিভিন্ন খেলোয়াড় ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে তায়কোয়ানডো প্রদর্শনী ও প্রতিযোগীতার বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে জেলার বিভিন্নজ তায়কোয়ানডো সংগঠনের ২৫০জন খেলোয়াড় অংশ নেয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে তারুণ্যের উৎসব উপলক্ষে র‍্যালি ও তায়কোয়ানডো প্রতিযোগিতা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে তারুণ্যের উৎসব উপলক্ষে র‍্যালি ও তায়কোয়ানডো প্রতিযোগিতা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
Print Image
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কক্সবাজারে তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে র‍্যালি ও তায়কোয়ানডো প্রতিযোগিতা। বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এবং বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। “ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ”- এ শ্লোগানকে সামনে রেখে র‌্যালিটি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ইনডোর স্টেডিয়াম চত্বর থেকে বের হয়ে স্টেডিয়াম সড়ক প্রদক্ষিণ করে। পরে ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তায়কোয়ানডো একটি ফিজিক্যাল ফিটনেস এবং সুশৃঙ্খল খেলা। এ ছাড়া তরুণ সম্ভাবনাময় এসব খেলোয়াড়রা একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বেড়ে উঠার গুণাবলীগুলো ক্রীড়ার সাথে সম্পৃক্ত থেকে অর্জন করতে পারে বলে উল্লেখ করেন জেলা প্রশাসক। বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানার সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক নিজামউদ্দিন আহমেদ,জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈনুদ্দিন মিল্কী, তায়কোয়ানডো ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক শেখ মো: আব্দুল্লাহ, ক্রীড়া সংগঠক সরোয়ার রোম্মনসহ ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এসময় তায়কোয়ানডো ফেডারেশনের জাতীয় ও জেলা সদস্যসহ বিভিন্ন খেলোয়াড় ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে তায়কোয়ানডো প্রদর্শনী ও প্রতিযোগীতার বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে জেলার বিভিন্নজ তায়কোয়ানডো সংগঠনের ২৫০জন খেলোয়াড় অংশ নেয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×