হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন

কক্সবাজারে সেনাবাহিনীর ভুয়া মেজর পরিচয়দারকারী আসিফির রহমান নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে একটি টহল সেনাদল শহরের সাগর নিবাস রিসোর্টের রেস্টুরেন্ট থেকে তাকে আটক করে।

আটককৃত ব্যক্তির নাম মোঃ আসিফুর রহমান। সে ব্রাহ্মণবাড়িয়া সদরের পশ্চিম পাইকপাড়ার মোখলেসুর রহমানের পুত্র।

আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী থেকে জানানো হয়েছে, আসিফ নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিল। আটক হওয়ার সময় তিনি সেনাবাহিনী পরিচালিত সাগর নিবাস রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ করছিলেন এবং মেজর পরিচয়ে ২০% ডিসকাউন্ট দাবি করেন।

আরও পড়ুন

বিয়ের পাত্র চেয়ে গুগল ফর্মে পোস্ট!: ২৪১ আবেদন ও দেড় হাজার মেসেজে তোলপাড়

তদন্তে জানা গেছে, তিনি এর আগেও গত এপ্রিল মাসে মেজর পরিচয়ে সাগর নিবাস রিসোর্টে ৩ দিন অবস্থান করেছিলেন এবং একজন এফএস কোর্ট পরিহিত ড্রাইভারকে বডিগার্ড হিসেবে ব্যবহার করেছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ জানান, তিনি জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকার কো-ইডিটর হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি ২০১৪ সালে ময়নামতি রেজিমেন্টে বিএনসিসিতে নিয়োজিত ছিলেন বলেও জানা যায়।

ব্যক্তিগত জীবনে তিনি দুইবার বিবাহিত এবং দ্বিতীয় স্ত্রীকে হুমকি ও মামলার মাধ্যমে জোরপূর্বক কক্সবাজারে ভ্রমণে নিয়ে আসেন।
আসিফ ভুয়া সেনা কর্মকর্তা পরিচয় ব্যবহার করে নিজ এলাকায় ও বিভিন্ন স্থানে ব্যক্তিস্বার্থ হাসিল করেছেন। পূর্ববর্তী ভ্রমণকালেও তিনি সেনাবাহিনী পরিচালিত “বে ওয়াচ” হোটেলসহ বিভিন্ন স্থানে বিশেষ সুবিধা গ্রহণ করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে সেনাবাহিনীর ভুয়া মেজর পরিচয়দারকারী আসিফির রহমান নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে একটি টহল সেনাদল শহরের সাগর নিবাস রিসোর্টের রেস্টুরেন্ট থেকে তাকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম মোঃ আসিফুর রহমান। সে ব্রাহ্মণবাড়িয়া সদরের পশ্চিম পাইকপাড়ার মোখলেসুর রহমানের পুত্র। আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী থেকে জানানো হয়েছে, আসিফ নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিল। আটক হওয়ার সময় তিনি সেনাবাহিনী পরিচালিত সাগর নিবাস রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ করছিলেন এবং মেজর পরিচয়ে ২০% ডিসকাউন্ট দাবি করেন। তদন্তে জানা গেছে, তিনি এর আগেও গত এপ্রিল মাসে মেজর পরিচয়ে সাগর নিবাস রিসোর্টে ৩ দিন অবস্থান করেছিলেন এবং একজন এফএস কোর্ট পরিহিত ড্রাইভারকে বডিগার্ড হিসেবে ব্যবহার করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ জানান, তিনি জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকার কো-ইডিটর হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি ২০১৪ সালে ময়নামতি রেজিমেন্টে বিএনসিসিতে নিয়োজিত ছিলেন বলেও জানা যায়। ব্যক্তিগত জীবনে তিনি দুইবার বিবাহিত এবং দ্বিতীয় স্ত্রীকে হুমকি ও মামলার মাধ্যমে জোরপূর্বক কক্সবাজারে ভ্রমণে নিয়ে আসেন। আসিফ ভুয়া সেনা কর্মকর্তা পরিচয় ব্যবহার করে নিজ এলাকায় ও বিভিন্ন স্থানে ব্যক্তিস্বার্থ হাসিল করেছেন। পূর্ববর্তী ভ্রমণকালেও তিনি সেনাবাহিনী পরিচালিত “বে ওয়াচ” হোটেলসহ বিভিন্ন স্থানে বিশেষ সুবিধা গ্রহণ করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×