হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার শহরের পাহাড়তলী থেকে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৭ জুন ২০২২, ১২:০৩ অপরাহ্ন

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৫ জানায়,গত ১৪ জুন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার পৌরসভাস্থ ৭নং ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলী এলাকায় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দল তাৎক্ষণিকভাবে ভোর সাড়ে ৫ টায় ওই বসতঘরে পৌঁছালে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পৌরসভার ৭নং ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলীর ইসলামপুরের মোঃ ইসমাইল এর পুত্র আবুল কালাম ওরফে বাবুল(৩৭)কে ধরে ফেলে।

পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির বসতঘরের খাটের তোষকের নিচ হতে ১টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

পাকিস্তানের মধ্যস্থতায় নিরাপত্তার অনুমতি পাওয়া জাহাজে হামলা, প্রশ্নের মুখে কূটনৈতিক ভূমিকা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করার উদ্দেশ্যে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ তার হেফাজতে রেখেছিল।

র‌্যাব-১৫ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজার শহরের পাহাড়তলী থেকে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার শহরের পাহাড়তলী থেকে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৭ জুন ২০২২, ১২:০৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৫ জানায়,গত ১৪ জুন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার পৌরসভাস্থ ৭নং ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলী এলাকায় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দল তাৎক্ষণিকভাবে ভোর সাড়ে ৫ টায় ওই বসতঘরে পৌঁছালে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পৌরসভার ৭নং ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলীর ইসলামপুরের মোঃ ইসমাইল এর পুত্র আবুল কালাম ওরফে বাবুল(৩৭)কে ধরে ফেলে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির বসতঘরের খাটের তোষকের নিচ হতে ১টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করার উদ্দেশ্যে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ তার হেফাজতে রেখেছিল। র‌্যাব-১৫ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×