হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার সৈকতে নিখোঁজ পর্যটকের মৃতদেহ দুইদিন পর উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৭ জুলাই ২০২৪, ১০:৪১ অপরাহ্ন

কক্সবাজারে সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মৃতদেহ দুইদিন পর মহেশখালীর সোনাদিয়া থেকে উদ্ধার হয়েছে।

আজ বুধবার বিকালে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপের সাগর পাড়ে প্যারাবন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিদুল রহমান তন্ময়।

মৃত উদ্ধার মো. রাহাত (১৮) ঢাকার কামরাঙ্গীরচর থানার আল হেরা কমিউনিটি সেন্টার এলাকার আলী আকবরের ছেলে।

সোমবার দুপুরে কক্সবাজার সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন এলাকার সাগরে গোসলে নামে মো. রাহাত সহ ৪ জন। এসময় স্রোতের টানে ভেসে যেতে থাকা ৩ জনকে স্থানীয় উদ্ধার করতে সক্ষম হলেও সে ভেসে যায়। পরে স্থানীয় লাইফগার্ড ও বিচকর্মিরা সৈকতের বিভিন্ন পয়েন্ট সাগরে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

স্থানীয়দের বরাতে তানজিদুল রহমান তন্ময় বলেন, বুধবার বিকালে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের সাগর পাড়ের প্যারাবনে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা। পরে তারা মৃতদেহটি উদ্ধারে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পরে নিখোঁজ পর্যটকের লাশের ছবি স্বজনদের কাছে পাঠানোর পর পরিচয় শনাক্ত হওয়া গেছে।

নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজার সৈকতে নিখোঁজ পর্যটকের মৃতদেহ দুইদিন পর উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার সৈকতে নিখোঁজ পর্যটকের মৃতদেহ দুইদিন পর উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই ২০২৪, ১০:৪১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মৃতদেহ দুইদিন পর মহেশখালীর সোনাদিয়া থেকে উদ্ধার হয়েছে। আজ বুধবার বিকালে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপের সাগর পাড়ে প্যারাবন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিদুল রহমান তন্ময়। মৃত উদ্ধার মো. রাহাত (১৮) ঢাকার কামরাঙ্গীরচর থানার আল হেরা কমিউনিটি সেন্টার এলাকার আলী আকবরের ছেলে। সোমবার দুপুরে কক্সবাজার সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন এলাকার সাগরে গোসলে নামে মো. রাহাত সহ ৪ জন। এসময় স্রোতের টানে ভেসে যেতে থাকা ৩ জনকে স্থানীয় উদ্ধার করতে সক্ষম হলেও সে ভেসে যায়। পরে স্থানীয় লাইফগার্ড ও বিচকর্মিরা সৈকতের বিভিন্ন পয়েন্ট সাগরে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। স্থানীয়দের বরাতে তানজিদুল রহমান তন্ময় বলেন, বুধবার বিকালে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের সাগর পাড়ের প্যারাবনে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা। পরে তারা মৃতদেহটি উদ্ধারে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পরে নিখোঁজ পর্যটকের লাশের ছবি স্বজনদের কাছে পাঠানোর পর পরিচয় শনাক্ত হওয়া গেছে। নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×