হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কোর্টবাজারে ডিভাইডার ভাঙার চেষ্টা, ঘটনাস্থলে ইউএনও পান্না আক্তার

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়ার কোর্টবাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্মাণ করা ডিভাইডার ভাঙার চেস্টার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর সোমবার (১৭ আগস্ট) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্…

কক্সবাজারের উখিয়ার কোর্টবাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্মাণ করা ডিভাইডার ভাঙার চেস্টার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর সোমবার (১৭ আগস্ট) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।

ইউএনও পান্না আক্তার বলেন, ‘ডিভাইডারটি রাষ্ট্রীয় সম্পদ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া এটি ভাঙা বা কেটে ফেলার চেষ্টা এবং সড়ক ব্যবস্থাপনার পরিবর্তন কোনোভাবেই কাম্য নয়।’ ঘটনায় কারা জড়িত, তা খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন ধরে একজন প্রভাবশালী ব্যক্তির ইন্ধনে কোর্টবাজারের ইজারাদার ও উপ-ইজারাদারদের সহযোগিতায় ডিভাইডারের একটি অংশ ভাঙার চেষ্টা চলছে। ড্রিল মেশিন দিয়ে ওই অংশে চিহ্ন দেওয়ার পাশাপাশি কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। চিহ্নিত অংশটি পুরোপুরি ভেঙে ফেলা হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

বিষয়টি অনলাইন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জসিম আজাদের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নজরে আসে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে ইউএনও কোর্টবাজার স্টেশনে গিয়ে ডিভাইডারের ভাঙা অংশ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন

উখিয়ায় থানা পুলিশের অভিযানে ৭ জন গ্রেফতার

ইউএনওর তাৎক্ষণিক পরিদর্শনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

কোর্টবাজারের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে সড়ক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা ভাঙার সুযোগ কীভাবে তৈরি হলো, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: কোর্টবাজারে ডিভাইডার ভাঙার চেষ্টা, ঘটনাস্থলে ইউএনও পান্না আক্তার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়ার কোর্টবাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্মাণ করা ডিভাইডার ভাঙার চেস্টার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর সোমবার (১। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

anwar

anwar

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

কোর্টবাজারে ডিভাইডার ভাঙার চেষ্টা, ঘটনাস্থলে ইউএনও পান্না আক্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কোর্টবাজারে ডিভাইডার ভাঙার চেষ্টা, ঘটনাস্থলে ইউএনও পান্না আক্তার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার কোর্টবাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্মাণ করা ডিভাইডার ভাঙার চেস্টার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর সোমবার (১৭ আগস্ট) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। ইউএনও পান্না আক্তার বলেন, ‘ডিভাইডারটি রাষ্ট্রীয় সম্পদ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া এটি ভাঙা বা কেটে ফেলার চেষ্টা এবং সড়ক ব্যবস্থাপনার পরিবর্তন কোনোভাবেই কাম্য নয়।’ ঘটনায় কারা জড়িত, তা খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন ধরে একজন প্রভাবশালী ব্যক্তির ইন্ধনে কোর্টবাজারের ইজারাদার ও উপ-ইজারাদারদের সহযোগিতায় ডিভাইডারের একটি অংশ ভাঙার চেষ্টা চলছে। ড্রিল মেশিন দিয়ে ওই অংশে চিহ্ন দেওয়ার পাশাপাশি কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। চিহ্নিত অংশটি পুরোপুরি ভেঙে ফেলা হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বিষয়টি অনলাইন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জসিম আজাদের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নজরে আসে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে ইউএনও কোর্টবাজার স্টেশনে গিয়ে ডিভাইডারের ভাঙা অংশ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। ইউএনওর তাৎক্ষণিক পরিদর্শনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। কোর্টবাজারের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে সড়ক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা ভাঙার সুযোগ কীভাবে তৈরি হলো, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×