হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় যুদ্ধবিরতির দাবিতে ব্রিটিশ এমপির পদত্যাগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন


লন্ডন, ০৯ নভেম্বর – ব্রিটিশ লেবার দলের এমপি ইমরান হোসেন ফিলিস্তিনির অবরুদ্ধ গাজায় মানবিক যুদ্ধবিরতির দাবিতে পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন। দলের প্রধান কির স্টারমার যুদ্ধবিরতির দাবি তোলার ব্যাপারে সরকারের ওপর চাপ সৃষ্টির বিষয়টি প্রত্যাখ্যান করার পর ইমরান হোসেন দল থেকে পদত্যাগ করলেন।

বুধবার (৮ নভেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

আরও পড়ুন

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ কারখানায় ছুটি ও ৩৯টি বন্ধ

প্রতিবেদনে বলা হয়েছে , লেবার দলের প্রধান স্টারমার অবরুদ্ধ গাজা উপত্যকার অসহায় মানুষের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন অব্যাহত রাখার আহ্বান জানানোর পর চরমভাবে বিব্রত হয়েছেন এমপি ইমরান হোসেন। তিনি ব্রিটেনের ছায়া মন্ত্রিসভার ‘নিউ ডিল ফর ওয়ার্কিং পিপল’ বিষয়ক মন্ত্রী।

এই পদত্যাগের মধ্য দিয়ে ইমরান হোসেন মূলত গাজায় যুদ্ধবিরতির বিষয়ে দলীয় প্রধানের ওপর চাপ সৃষ্টি করতে চাইছেন। লেবার পার্টির একজন মুখপাত্র বলেছেন, এটি একটি মানবিক বিরতি সংকট মোকাবিলার সবচেয়ে বাস্তবসম্মত উপায়।

লেবার দলের প্রধানকে লেখা চিঠিতে ইমরান হোসেন বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় লোকজনকে অবরুদ্ধ করে তাদের খাদ্য, পানি, বিদ্যুৎ, ওষুধ ও চিকিৎসা সুবিধা থেকে বিচ্ছিন্ন করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ অবস্থায় আপনি গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখার বিষয়ে যে মন্তব্য করেছেন তাতে অনেকের মতো আমিও বিব্রত। ইসরায়েলি সেনারা গাজায় যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তার প্রতি আপনি সমর্থন দিয়েছেন।

স্টারমারের এই ভূমিকার সমালোচনা করে ইমরান হোসেন বলেন, তিনি গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পক্ষে সমর্থন দিয়ে যাবেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৯ নভেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজায় যুদ্ধবিরতির দাবিতে ব্রিটিশ এমপির পদত্যাগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় যুদ্ধবিরতির দাবিতে ব্রিটিশ এমপির পদত্যাগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ০৯ নভেম্বর – ব্রিটিশ লেবার দলের এমপি ইমরান হোসেন ফিলিস্তিনির অবরুদ্ধ গাজায় মানবিক যুদ্ধবিরতির দাবিতে পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন। দলের প্রধান কির স্টারমার যুদ্ধবিরতির দাবি তোলার ব্যাপারে সরকারের ওপর চাপ সৃষ্টির বিষয়টি প্রত্যাখ্যান করার পর ইমরান হোসেন দল থেকে পদত্যাগ করলেন। বুধবার (৮ নভেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে , লেবার দলের প্রধান স্টারমার অবরুদ্ধ গাজা উপত্যকার অসহায় মানুষের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন অব্যাহত রাখার আহ্বান জানানোর পর চরমভাবে বিব্রত হয়েছেন এমপি ইমরান হোসেন। তিনি ব্রিটেনের ছায়া মন্ত্রিসভার ‘নিউ ডিল ফর ওয়ার্কিং পিপল’ বিষয়ক মন্ত্রী। এই পদত্যাগের মধ্য দিয়ে ইমরান হোসেন মূলত গাজায় যুদ্ধবিরতির বিষয়ে দলীয় প্রধানের ওপর চাপ সৃষ্টি করতে চাইছেন। লেবার পার্টির একজন মুখপাত্র বলেছেন, এটি একটি মানবিক বিরতি সংকট মোকাবিলার সবচেয়ে বাস্তবসম্মত উপায়। লেবার দলের প্রধানকে লেখা চিঠিতে ইমরান হোসেন বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় লোকজনকে অবরুদ্ধ করে তাদের খাদ্য, পানি, বিদ্যুৎ, ওষুধ ও চিকিৎসা সুবিধা থেকে বিচ্ছিন্ন করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ অবস্থায় আপনি গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখার বিষয়ে যে মন্তব্য করেছেন তাতে অনেকের মতো আমিও বিব্রত। ইসরায়েলি সেনারা গাজায় যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তার প্রতি আপনি সমর্থন দিয়েছেন। স্টারমারের এই ভূমিকার সমালোচনা করে ইমরান হোসেন বলেন, তিনি গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পক্ষে সমর্থন দিয়ে যাবেন। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০৯ নভেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×