হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে ঠিকাদারের হুমকি, থানায় জিডি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১০:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের চকরিয়া পৌরশহরে মহাসড়ক সম্প্রসারণ উন্নয়ন কাজে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে এম জিয়াবুল হক নামে এক সাংবাদিককে মোবাইলে হুমকি দিয়েছে সাহাব উদ্দিন নামের এক ঠিকাদার। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং ১৫৩৭) রুজু করা হয়েছে। সাংবাদিক জিয়াবুল হক দৈনিক সংবাদ ও চট্টগ্রাম থেকে প্রকাশিত সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার চকরিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

জিডিতে সাংবাদিক এম জিয়াবুল হক উল্লেখ করেন, কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের অধীনে ইতোমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরের বক্সরোডের সম্প্রসারণ কাজ চলছে। চট্টগ্রামের এ জে ট্রেডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্টানের মালিক চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের সামশুল আলমের ছেলে মো. সাহাব উদ্দিন
কাজের তদারকি করছেন।
বেশ কিছুদিন ধরে এই কাজ চলছে। এরইমধ্যে কাজের বিভিন্ন অনিয়ম অসঙ্গতি নিয়ে অভিযোগ তুলেছে স্থানীয় লোকজন। এ নিয়ে চকরিয়া সড়ক উপবিভাগীয় কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলামের সাথে কথা বলে স্থানীয় সাংবাদিকেরা। কাজের নানাধরণের তথ্য সংগ্রহও করছেন সাংবাদিকরা।

এরই মধ্যে বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল ৪টা ১১ মিনিটে ঠিকাদার সাহাবউদ্দিন তার ব্যবহৃত মোবাইল থেকে সাংবাদিক জিয়াবুল হকের মোবাইলে ফোন করে অকথ্যভাষায় গালিগালাজ করে হুমকি দেন। শাসিয়ে বলেন, আমার সাইডে কেন প্রতিদিন এত সাংবাদিক পাঠাস। এ বিষয়টি জানাজানি হলে চকরিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। পরে এ ঘটনায় রাতে সাংবাদিকরা চকরিয়া থানায় গিয়ে হুমকিদাতা ঠিকাদার সাহাব উদ্দিনের বিরুদ্ধে একটি জিডি রুজু করেন।

আরও পড়ুন

উত্তর হারবাংয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ছৈয়দ ফকিরের

অভিযোগ উঠেছে, ঠিকাদার সাহাব উদ্দিন আগে থেকে এধরণের অপকর্মে জড়িত ছিল। ঠিকাদারি কাজ না পেয়ে ২০২৩ সালের ২৯ জানুয়ারী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীকে মারধর করে। এ ঘটনায় সেসময় চট্টগ্রামের খুলশী থানায় রুজুকৃত মামলায় ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলখাটেন এজে ট্রেডার্সের মালিক ঠিকাদার সাহাব উদ্দিন।

চকরিয়া থানার ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, সাংবাদিক জিয়াবুল হককে হুমকি দেওয়ার ঘটনায় একটি জিডি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে ঠিকাদারের হুমকি, থানায় জিডি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে ঠিকাদারের হুমকি, থানায় জিডি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১০:২০ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের চকরিয়া পৌরশহরে মহাসড়ক সম্প্রসারণ উন্নয়ন কাজে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে এম জিয়াবুল হক নামে এক সাংবাদিককে মোবাইলে হুমকি দিয়েছে সাহাব উদ্দিন নামের এক ঠিকাদার। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং ১৫৩৭) রুজু করা হয়েছে। সাংবাদিক জিয়াবুল হক দৈনিক সংবাদ ও চট্টগ্রাম থেকে প্রকাশিত সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার চকরিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। জিডিতে সাংবাদিক এম জিয়াবুল হক উল্লেখ করেন, কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের অধীনে ইতোমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরের বক্সরোডের সম্প্রসারণ কাজ চলছে। চট্টগ্রামের এ জে ট্রেডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্টানের মালিক চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের সামশুল আলমের ছেলে মো. সাহাব উদ্দিন কাজের তদারকি করছেন। বেশ কিছুদিন ধরে এই কাজ চলছে। এরইমধ্যে কাজের বিভিন্ন অনিয়ম অসঙ্গতি নিয়ে অভিযোগ তুলেছে স্থানীয় লোকজন। এ নিয়ে চকরিয়া সড়ক উপবিভাগীয় কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলামের সাথে কথা বলে স্থানীয় সাংবাদিকেরা। কাজের নানাধরণের তথ্য সংগ্রহও করছেন সাংবাদিকরা। এরই মধ্যে বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল ৪টা ১১ মিনিটে ঠিকাদার সাহাবউদ্দিন তার ব্যবহৃত মোবাইল থেকে সাংবাদিক জিয়াবুল হকের মোবাইলে ফোন করে অকথ্যভাষায় গালিগালাজ করে হুমকি দেন। শাসিয়ে বলেন, আমার সাইডে কেন প্রতিদিন এত সাংবাদিক পাঠাস। এ বিষয়টি জানাজানি হলে চকরিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। পরে এ ঘটনায় রাতে সাংবাদিকরা চকরিয়া থানায় গিয়ে হুমকিদাতা ঠিকাদার সাহাব উদ্দিনের বিরুদ্ধে একটি জিডি রুজু করেন। অভিযোগ উঠেছে, ঠিকাদার সাহাব উদ্দিন আগে থেকে এধরণের অপকর্মে জড়িত ছিল। ঠিকাদারি কাজ না পেয়ে ২০২৩ সালের ২৯ জানুয়ারী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীকে মারধর করে। এ ঘটনায় সেসময় চট্টগ্রামের খুলশী থানায় রুজুকৃত মামলায় ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলখাটেন এজে ট্রেডার্সের মালিক ঠিকাদার সাহাব উদ্দিন। চকরিয়া থানার ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, সাংবাদিক জিয়াবুল হককে হুমকি দেওয়ার ঘটনায় একটি জিডি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×