হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ৪০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া::

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া::

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
📌 সংক্ষেপ: ‎কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ঐতিহ্যবাহী ‘সুফিয়া-জাফর আহমদ স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা’ সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার দুটি কেন্দ্রে একযোগে…

‎কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ঐতিহ্যবাহী ‘সুফিয়া-জাফর আহমদ স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা’ সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার দুটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‎পরীক্ষার কেন্দ্র দুটি হলো কুতুবদিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ এবং ধূরুং হাইস্কুল অ্যান্ড কলেজ। উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার চতুর্থ ও নবম শ্রেণির প্রায় ৪০০ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

‎ ‎শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুপ্ত প্রতিভার অন্বেষণ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। ‎পরীক্ষা চলাকালে কেন্দ্র দুটি পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ফজলে রাব্বি আসিফ, বৃত্তি পরিচালনা কমিটির প্রধান পরিচালক ও চট্টগ্রাম আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমেনা শাহীন, কুতুবদিয়ার কৃতী সন্তান, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী-উদ্যোক্তা মুহাম্মদ ইসমাঈল খান, বিশিষ্ট রাজনীতিক আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ওয়াক্কাস, অধ্যাপক হামিদুল্লাহ, দৈনিক হিমছড়ি পত্রিকার নির্বাহী সম্পাদক মুহাম্মদ হুমায়ুন সিকদার এবং কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এম. হাছান কুতুবী, কুতুবদিয়া মহিলা কলেজের প্রভাষক নজরুল ইসলাম,কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক রায়হান সুবহান ইমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

‎ ‎এ সময় তাঁরা পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি ও পরীক্ষা পরিচালনার ব্যবস্থাপনা ঘুরে দেখেন। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের মেধা অন্বেষণমূলক আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তোলার পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার মানসিকতা সৃষ্টি এবং যোগ্য ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎ ‎উল্লেখ্য, ‘সুফিয়া-জাফর আহমদ স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা’ কুতুবদিয়ার শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। দ্বীপের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টির পাশাপাশি শিক্ষা বিস্তারেও এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।

🔗 আরও পড়ুন:

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ৪০০ শিক্ষার্থী সম্পর্কিত তথ্য কী?

উত্তর: ‎কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ঐতিহ্যবাহী ‘সুফিয়া-জাফর আহমদ স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা’ সম্পন্ন হয়েছে।। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কুতুবদিয়া
Card Image

কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ৪০০ শিক্ষার্থী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ৪০০ শিক্ষার্থী

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:: | প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Print Image
‎কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ঐতিহ্যবাহী ‘সুফিয়া-জাফর আহমদ স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা’ সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার দুটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‎পরীক্ষার কেন্দ্র দুটি হলো কুতুবদিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ এবং ধূরুং হাইস্কুল অ্যান্ড কলেজ। উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার চতুর্থ ও নবম শ্রেণির প্রায় ৪০০ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। ‎ ‎শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুপ্ত প্রতিভার অন্বেষণ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। ‎পরীক্ষা চলাকালে কেন্দ্র দুটি পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ফজলে রাব্বি আসিফ, বৃত্তি পরিচালনা কমিটির প্রধান পরিচালক ও চট্টগ্রাম আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমেনা শাহীন, কুতুবদিয়ার কৃতী সন্তান, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী-উদ্যোক্তা মুহাম্মদ ইসমাঈল খান, বিশিষ্ট রাজনীতিক আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ওয়াক্কাস, অধ্যাপক হামিদুল্লাহ, দৈনিক হিমছড়ি পত্রিকার নির্বাহী সম্পাদক মুহাম্মদ হুমায়ুন সিকদার এবং কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এম. হাছান কুতুবী, কুতুবদিয়া মহিলা কলেজের প্রভাষক নজরুল ইসলাম,কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক রায়হান সুবহান ইমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ‎ ‎এ সময় তাঁরা পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি ও পরীক্ষা পরিচালনার ব্যবস্থাপনা ঘুরে দেখেন। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের মেধা অন্বেষণমূলক আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তোলার পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার মানসিকতা সৃষ্টি এবং যোগ্য ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‎ ‎উল্লেখ্য, ‘সুফিয়া-জাফর আহমদ স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা’ কুতুবদিয়ার শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। দ্বীপের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টির পাশাপাশি শিক্ষা বিস্তারেও এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×