হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হঠাৎ বুকে ব্যথা: রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: ঢাকা, ১৪ নভেম্বর – হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবে…


ঢাকা, ১৪ নভেম্বর – হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

পলায়ন ও ক্ষমতার অপব্যবহার: পুলিশের ৭ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, চাকরিচ্যুত ৬

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে হঠাৎ বুকের ব্যথা অনুভব করলে দ্রুত স্বাস্থ্যমন্ত্রীকে কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি ভিত্তিতে চিকিৎসকরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানিয়েছেন, প্রখ্যাত হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে মন্ত্রীর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন ও আশঙ্কামুক্ত রয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী পরশু থেকেই তিনি আবার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

এনএন/ ১৪ নভেম্বর ২০২৬


🔗 আরও পড়ুন:

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: হঠাৎ বুকে ব্যথা: রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সম্পর্কিত তথ্য কী?

উত্তর: ঢাকা, ১৪ নভেম্বর – হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

হঠাৎ বুকে ব্যথা: রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হঠাৎ বুকে ব্যথা: রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ নভেম্বর – হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে হঠাৎ বুকের ব্যথা অনুভব করলে দ্রুত স্বাস্থ্যমন্ত্রীকে কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি ভিত্তিতে চিকিৎসকরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন।হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানিয়েছেন, প্রখ্যাত হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে মন্ত্রীর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন ও আশঙ্কামুক্ত রয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী পরশু থেকেই তিনি আবার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করতে পারবেন বলে আশা করা হচ্ছে।এনএন/ ১৪ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×