হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চাদে সহিংসতা উস্কে দেয়ার দায়ে সাবেক প্রধানমন্ত্রীর ২০ বছরের কারাদণ্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১১:০৪ অপরাহ্ন


এন’জামেনা, ১০ আগস্ট – মধ্য-আফ্রিকার দেশ চাদের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা সুচেস মাসরাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সহিংসতায় উসকানি, বর্ণবাদী ও বিদ্বেষমূলক বার্তা ছড়ানোর অভিযোগে দোষী সাব্যস্ত করে দেশটির আদালত সাবেক এই প্রধানমন্ত্রীর দণ্ড ঘোষণা করেছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চাদের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা সুচেস মাসরাকে বর্ণবাদী ও বিদ্বেষমূলক বার্তা ছড়ানোর দায়ে দোষী সাব্যস্ত করেছেন আদালত। এই অভিযোগে তাকে ২০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারকরা।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

চাদের প্রেসিডেন্ট মোহাম্মদ ইদ্রিস দেবির কট্টর বিরোধী হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী সুচেস মাসরা। যদিও ২০২৪ সালের মে মাসে দেশটির জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগে দেবির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রায় পাঁচ মাস দায়িত্ব পালন করেছিলেন তিনি।

বর্ণবাদ ও বিদ্বেষমূলক বার্তা ছড়ানোর অভিযোগে গত মে মাসে দেশটির প্রসিকিউটর মাসরার বিরুদ্ধে তদন্ত শুরু করেন। এই ঘটনার সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলীয় মানদাকাও শহরে সংঘটিত এক সংঘর্ষের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করা হয়। রক্তক্ষয়ী ওই সংঘর্ষে প্রায় এক ডজন মানুষের প্রাণহানি ঘটে।

২০ বছরের কারাদণ্ডের পাশাপাশি মাসরাকে ১৮ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীর আইনজীবী কাজিলেম্বায়ে ফ্রান্সিস বলেছেন, আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিলের পরিকল্পনা করছেন তারা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চাদে সহিংসতা উস্কে দেয়ার দায়ে সাবেক প্রধানমন্ত্রীর ২০ বছরের কারাদণ্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চাদে সহিংসতা উস্কে দেয়ার দায়ে সাবেক প্রধানমন্ত্রীর ২০ বছরের কারাদণ্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
Print Image
[ad_1] এন’জামেনা, ১০ আগস্ট – মধ্য-আফ্রিকার দেশ চাদের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা সুচেস মাসরাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সহিংসতায় উসকানি, বর্ণবাদী ও বিদ্বেষমূলক বার্তা ছড়ানোর অভিযোগে দোষী সাব্যস্ত করে দেশটির আদালত সাবেক এই প্রধানমন্ত্রীর দণ্ড ঘোষণা করেছেন।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চাদের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা সুচেস মাসরাকে বর্ণবাদী ও বিদ্বেষমূলক বার্তা ছড়ানোর দায়ে দোষী সাব্যস্ত করেছেন আদালত। এই অভিযোগে তাকে ২০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারকরা।চাদের প্রেসিডেন্ট মোহাম্মদ ইদ্রিস দেবির কট্টর বিরোধী হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী সুচেস মাসরা। যদিও ২০২৪ সালের মে মাসে দেশটির জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগে দেবির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রায় পাঁচ মাস দায়িত্ব পালন করেছিলেন তিনি।বর্ণবাদ ও বিদ্বেষমূলক বার্তা ছড়ানোর অভিযোগে গত মে মাসে দেশটির প্রসিকিউটর মাসরার বিরুদ্ধে তদন্ত শুরু করেন। এই ঘটনার সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলীয় মানদাকাও শহরে সংঘটিত এক সংঘর্ষের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করা হয়। রক্তক্ষয়ী ওই সংঘর্ষে প্রায় এক ডজন মানুষের প্রাণহানি ঘটে।২০ বছরের কারাদণ্ডের পাশাপাশি মাসরাকে ১৮ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীর আইনজীবী কাজিলেম্বায়ে ফ্রান্সিস বলেছেন, আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিলের পরিকল্পনা করছেন তারা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×