হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চেকপোস্টে র‍্যাবের ওপর হামলাচেষ্টায় ৪ যুবক গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন

চেকপোস্টে র‍্যাবের ওপর হামলাচেষ্টায় ৪ যুবক গ্রেফতার
কক্সবাজারে তল্লাশিকালে চেকপোস্টে র‌্যাবের ওপর হামলার চেষ্টাকারী চারজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) ভোরে সৈকতের লাবণী পয়েন্ট মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন, কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত মোক্তার আহম্মদের ছেলে আক্তার কামাল সোহেল (২৭), একই ওয়ার্ডের ঘোনারপাড়া এলাকার নুরুল কবিরের ছেলে সাইফুল ইসলাম (৩৫), ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ারছরার আবদুল হাকিমের ছেলে নুরুল আমিন হেলালি (৩৪) ও সদরের খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ার সৈয়দুল হকের ছেলে ইয়াছিন আরাফাত (২৪)।

র‌্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, রাতে সৈকতের লাবণী পয়েন্টের সুগন্ধা-হোটেল কক্স টুডে সংলগ্ন চেকপোস্ট বসানো হয়। রাত ৪টার দিকে সুগন্ধা পয়েন্ট থেকে দ্রুতগতিতে আসা কয়েকটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। তাদের পরিচয় জানতে চাইলে তারা সেটি দিতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে র‌্যাব সদস্যদের মারতে উদ্ধত হন তারা। পরে হামলা চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। এসময় অজ্ঞাতনামা আরও ৪-৫ জন পালিয়ে যায়।

এসময় দুর্বৃত্তদের হেফাজত হতে ইয়ামাহা ব্রান্ডের তিনটি অত্যাধুনিক মোটরসাইকেল, দুটি কাঠের লাঠি এবং তিনটি মোবাইল জব্দ করা হয়।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চেকপোস্টে র‍্যাবের ওপর হামলাচেষ্টায় ৪ যুবক গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চেকপোস্টে র‍্যাবের ওপর হামলাচেষ্টায় ৪ যুবক গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন
Print Image
চেকপোস্টে র‍্যাবের ওপর হামলাচেষ্টায় ৪ যুবক গ্রেফতার কক্সবাজারে তল্লাশিকালে চেকপোস্টে র‌্যাবের ওপর হামলার চেষ্টাকারী চারজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) ভোরে সৈকতের লাবণী পয়েন্ট মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত মোক্তার আহম্মদের ছেলে আক্তার কামাল সোহেল (২৭), একই ওয়ার্ডের ঘোনারপাড়া এলাকার নুরুল কবিরের ছেলে সাইফুল ইসলাম (৩৫), ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ারছরার আবদুল হাকিমের ছেলে নুরুল আমিন হেলালি (৩৪) ও সদরের খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ার সৈয়দুল হকের ছেলে ইয়াছিন আরাফাত (২৪)। র‌্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, রাতে সৈকতের লাবণী পয়েন্টের সুগন্ধা-হোটেল কক্স টুডে সংলগ্ন চেকপোস্ট বসানো হয়। রাত ৪টার দিকে সুগন্ধা পয়েন্ট থেকে দ্রুতগতিতে আসা কয়েকটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। তাদের পরিচয় জানতে চাইলে তারা সেটি দিতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে র‌্যাব সদস্যদের মারতে উদ্ধত হন তারা। পরে হামলা চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। এসময় অজ্ঞাতনামা আরও ৪-৫ জন পালিয়ে যায়। এসময় দুর্বৃত্তদের হেফাজত হতে ইয়ামাহা ব্রান্ডের তিনটি অত্যাধুনিক মোটরসাইকেল, দুটি কাঠের লাঠি এবং তিনটি মোবাইল জব্দ করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×