হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চট্টগ্রামস্থ রামু সমিতির প্রীতি ফুটবল টুর্নামেন্ট

রামু প্রতিনিধি ::

রামু প্রতিনিধি ::

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামস্থ রামু সমিতির প্রীতি ফুটবল টুর্নামেন্ট। ১৫ নভেম্বর ২০২৬, রবিবার আয়োজিত এ প্রতিযোগিতায় টিম পদ্মা চ্যাম্পিয়ন এবং টিম মেঘনা রানার্স-আপ হওয়ার গৌরব অর…

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামস্থ রামু সমিতির প্রীতি ফুটবল টুর্নামেন্ট। ১৫ নভেম্বর ২০২৬, রবিবার আয়োজিত এ প্রতিযোগিতায় টিম পদ্মা চ্যাম্পিয়ন এবং টিম মেঘনা রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।

চট্টগ্রাম শহরে বসবাসরত রামু উপজেলার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি রামুর ঐতিহ্য ও পরিচিতি বৃহত্তর পরিসরে তুলে ধরার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করে রামু সমিতি। প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয়।

দলগুলো হলো—টিম নাফ, টিম বাঁকখালী, টিম মাতামুহুরী, টিম সাঙ্গু, টিম কর্ণফুলী, টিম মেঘনা, টিম যমুনা ও টিম পদ্মা। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে মুখোমুখি হয় টিম পদ্মা ও টিম মেঘনা।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় টিম পদ্মা জয়লাভ করে চ্যাম্পিয়ন এবং টিম মেঘনা রানার্স-আপ হয়। খেলা পরিচালনা করেন রামুর সাবেক কৃতী খেলোয়াড় ধীমান বড়ুয়া।

আরও পড়ুন

রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিদ্দিক আহমদ স্মরণসভা অনুষ্ঠিত

টুর্নামেন্টের সার্বিক সঞ্চালনা ও পরিচালনার দায়িত্ব পালন করেন রামু সমিতির সাংগঠনিক সম্পাদক রেজাউল আমিন মোরশেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ রামু সমিতির সভাপতি ও কাদেনা স্পোর্টসওয়্যার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আবদুল মাজেদ, সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের চট্টগ্রাম ব্যুরো চিফ হামিদ উল্লাহ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব ও সাবেক জেলা প্রশাসক ড. বদিউল আলম পাভেল, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমান, সমাজসেবক ও রাজনীতিবিদ ডা. মাহমুদুল হক জনি, পোস্ট অফিস কর্মকর্তা আবু রাশেদ, লিভার ব্রাদার্সের কর্মকর্তা মেজবাহ উদ্দিন সোহেল, ব্যাংকার পিপলু বড়ুয়া কমল।

এ ছাড়া উপস্থিত ছিলেন রামু সমিতির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, অর্থ সম্পাদক এহতেশামুল হক চৌধুরী রুবেল, প্রচার সম্পাদক সাহাব উদ্দিন কাজল, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু ঈসা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক নুরুদ্দিন মো. জাহাঙ্গীর সেলিম, দপ্তর সম্পাদক সাইফুল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল আলম চৌধুরীসহ সমিতির নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

আয়োজনটি সফল করতে সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল মাজেদের আন্তরিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা বিশেষভাবে প্রশংসিত হয়। খেলোয়াড়দের জন্য জার্সি সরবরাহ এবং অতিথি ও অংশগ্রহণকারীদের আপ্যায়নের ব্যবস্থা করায় সমিতির পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এদিকে সমিতির সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে আগামী মাসের মাঝামাঝি সময়ে চট্টগ্রামে অবস্থানরত রামু উপজেলার শিক্ষার্থীদের নিয়ে পরিচিতি সভা ও চা-চক্র আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আয়োজকরা জানান, এ ফুটবল টুর্নামেন্ট কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; বরং চট্টগ্রামে বসবাসরত রামুবাসীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার একটি আন্তরিক প্রয়াস।

ভবিষ্যতেও এ ধরনের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: চট্টগ্রামস্থ রামু সমিতির প্রীতি ফুটবল টুর্নামেন্ট সম্পর্কিত তথ্য কী?

উত্তর: চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামস্থ রামু সমিতির প্রীতি ফুটবল টুর্নামেন্ট। ১৫ নভেম্বর ২০২৬, রবিবার আয়োজিত এ প্রতিযোগিতায়। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

রামু
Card Image

চট্টগ্রামস্থ রামু সমিতির প্রীতি ফুটবল টুর্নামেন্ট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চট্টগ্রামস্থ রামু সমিতির প্রীতি ফুটবল টুর্নামেন্ট

প্রতিবেদক: রামু প্রতিনিধি :: | প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Print Image
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামস্থ রামু সমিতির প্রীতি ফুটবল টুর্নামেন্ট। ১৫ নভেম্বর ২০২৬, রবিবার আয়োজিত এ প্রতিযোগিতায় টিম পদ্মা চ্যাম্পিয়ন এবং টিম মেঘনা রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। চট্টগ্রাম শহরে বসবাসরত রামু উপজেলার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি রামুর ঐতিহ্য ও পরিচিতি বৃহত্তর পরিসরে তুলে ধরার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করে রামু সমিতি। প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয়। দলগুলো হলো—টিম নাফ, টিম বাঁকখালী, টিম মাতামুহুরী, টিম সাঙ্গু, টিম কর্ণফুলী, টিম মেঘনা, টিম যমুনা ও টিম পদ্মা। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে মুখোমুখি হয় টিম পদ্মা ও টিম মেঘনা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় টিম পদ্মা জয়লাভ করে চ্যাম্পিয়ন এবং টিম মেঘনা রানার্স-আপ হয়। খেলা পরিচালনা করেন রামুর সাবেক কৃতী খেলোয়াড় ধীমান বড়ুয়া। টুর্নামেন্টের সার্বিক সঞ্চালনা ও পরিচালনার দায়িত্ব পালন করেন রামু সমিতির সাংগঠনিক সম্পাদক রেজাউল আমিন মোরশেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ রামু সমিতির সভাপতি ও কাদেনা স্পোর্টসওয়্যার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আবদুল মাজেদ, সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের চট্টগ্রাম ব্যুরো চিফ হামিদ উল্লাহ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব ও সাবেক জেলা প্রশাসক ড. বদিউল আলম পাভেল, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমান, সমাজসেবক ও রাজনীতিবিদ ডা. মাহমুদুল হক জনি, পোস্ট অফিস কর্মকর্তা আবু রাশেদ, লিভার ব্রাদার্সের কর্মকর্তা মেজবাহ উদ্দিন সোহেল, ব্যাংকার পিপলু বড়ুয়া কমল। এ ছাড়া উপস্থিত ছিলেন রামু সমিতির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, অর্থ সম্পাদক এহতেশামুল হক চৌধুরী রুবেল, প্রচার সম্পাদক সাহাব উদ্দিন কাজল, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু ঈসা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক নুরুদ্দিন মো. জাহাঙ্গীর সেলিম, দপ্তর সম্পাদক সাইফুল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল আলম চৌধুরীসহ সমিতির নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। আয়োজনটি সফল করতে সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল মাজেদের আন্তরিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা বিশেষভাবে প্রশংসিত হয়। খেলোয়াড়দের জন্য জার্সি সরবরাহ এবং অতিথি ও অংশগ্রহণকারীদের আপ্যায়নের ব্যবস্থা করায় সমিতির পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এদিকে সমিতির সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে আগামী মাসের মাঝামাঝি সময়ে চট্টগ্রামে অবস্থানরত রামু উপজেলার শিক্ষার্থীদের নিয়ে পরিচিতি সভা ও চা-চক্র আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আয়োজকরা জানান, এ ফুটবল টুর্নামেন্ট কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; বরং চট্টগ্রামে বসবাসরত রামুবাসীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার একটি আন্তরিক প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×