হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে উদ্ধার চার লাখ ইয়াবা, জঙ্গল দিয়ে পালালেন পাচারকারী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২১ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে পাচারকালে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। গতকাল বৃহস্পতিবার ভোররাতে নাফ নদীর তীর সংলগ্ন দুর্গম এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফ–২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা সূত্রে জানা যায় নাফ নদীর তীরবর্তী আদমের জোড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান আসতে পারে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে নাফ নদীতে অজ্ঞাত পাচারকারীদের আনাগোনা লক্ষ্য করে ব্যাটালিয়ন সদর ও নোয়াপাড়া বিশেষ ক্যাম্প থেকে দুটি বিশেষ অভিযান দল কৌশলগত অবস্থান নেয়। রাত দেড়টার দিকে ৪ থেকে ৫ জন ব্যক্তি নৌকাযোগে নাফ নদীর অপর প্রান্ত থেকে সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে তীরবর্তী কেওড়া জঙ্গলের ভেতর দিয়ে মাদক পাচারের চেষ্টা করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত জলাভূমি ও জঙ্গল দিয়ে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে বিজিবি সদস্যরা পুরো এলাকা ঘিরে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া চারটি বিশেষভাবে মোড়কজাত ব্যাগ এবং বস্তার ভেতর লুকানো ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করে।

বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং মাদক পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে উদ্ধার চার লাখ ইয়াবা, জঙ্গল দিয়ে পালালেন পাচারকারী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে উদ্ধার চার লাখ ইয়াবা, জঙ্গল দিয়ে পালালেন পাচারকারী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে পাচারকালে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। গতকাল বৃহস্পতিবার ভোররাতে নাফ নদীর তীর সংলগ্ন দুর্গম এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফ–২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা সূত্রে জানা যায় নাফ নদীর তীরবর্তী আদমের জোড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান আসতে পারে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে নাফ নদীতে অজ্ঞাত পাচারকারীদের আনাগোনা লক্ষ্য করে ব্যাটালিয়ন সদর ও নোয়াপাড়া বিশেষ ক্যাম্প থেকে দুটি বিশেষ অভিযান দল কৌশলগত অবস্থান নেয়। রাত দেড়টার দিকে ৪ থেকে ৫ জন ব্যক্তি নৌকাযোগে নাফ নদীর অপর প্রান্ত থেকে সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে তীরবর্তী কেওড়া জঙ্গলের ভেতর দিয়ে মাদক পাচারের চেষ্টা করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত জলাভূমি ও জঙ্গল দিয়ে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে বিজিবি সদস্যরা পুরো এলাকা ঘিরে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া চারটি বিশেষভাবে মোড়কজাত ব্যাগ এবং বস্তার ভেতর লুকানো ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং মাদক পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×