হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তফসিল ঘোষণার পর সেনা মোতায়েন চেয়ে আইনি নোটিশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৩ নভেম্বর – দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের জনগণের সম্পদ ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিধি মোতাবেক স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে সারাদেশে সেনা মোতায়ন করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) এ লিগ্যাল নোটিশ পাঠান।

আরও পড়ুন

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ কারখানায় ছুটি ও ৩৯টি বন্ধ

আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

নোটিশে বলা হয়েছে, বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পারি যে, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অতি সম্প্রতি ঘোষণা করা হবে। অন্যদিকে দেখা যায় যে, দেশের বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে অবরোধ ও হরতাল পালন করছে। বিভিন্ন রাস্তাঘাটে গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনাও প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে। বিভিন্ন মিল-কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের দৃশ্যও পরিলক্ষিত হচ্ছে। হরতাল-অবরোধ চলাকালে বিভিন্ন লোকজন হামলার শিকার হয়ে আহত ও নিহত হচ্ছে।

এই অবস্থায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ব্যাপক সহিংসতা হওয়ার আশঙ্কা হতে পারে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যক্ষ করা যাচ্ছে।

দেশের জনগণের জানমাল রক্ষায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে জনস্বার্থে স্থানীয় সরকারকে সহায়তা প্রদানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী মোতায়ন/সেনা মোতায়নের আবেদন জানাচ্ছি।

অতএব, লিগ্যাল নোটিশ পাওয়ার একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে দেশের জনগণের জানমাল রক্ষায় জনস্বার্থে সেনা মোতায়েনের জন্য বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের প্রতি অনুরোধ জানাচ্ছি। বিষয়টি অতীব জরুরি।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৩ নভেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তফসিল ঘোষণার পর সেনা মোতায়েন চেয়ে আইনি নোটিশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তফসিল ঘোষণার পর সেনা মোতায়েন চেয়ে আইনি নোটিশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ নভেম্বর – দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের জনগণের সম্পদ ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিধি মোতাবেক স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে সারাদেশে সেনা মোতায়ন করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) এ লিগ্যাল নোটিশ পাঠান। আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। নোটিশে বলা হয়েছে, বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পারি যে, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অতি সম্প্রতি ঘোষণা করা হবে। অন্যদিকে দেখা যায় যে, দেশের বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে অবরোধ ও হরতাল পালন করছে। বিভিন্ন রাস্তাঘাটে গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনাও প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে। বিভিন্ন মিল-কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের দৃশ্যও পরিলক্ষিত হচ্ছে। হরতাল-অবরোধ চলাকালে বিভিন্ন লোকজন হামলার শিকার হয়ে আহত ও নিহত হচ্ছে। এই অবস্থায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ব্যাপক সহিংসতা হওয়ার আশঙ্কা হতে পারে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যক্ষ করা যাচ্ছে। দেশের জনগণের জানমাল রক্ষায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে জনস্বার্থে স্থানীয় সরকারকে সহায়তা প্রদানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী মোতায়ন/সেনা মোতায়নের আবেদন জানাচ্ছি। অতএব, লিগ্যাল নোটিশ পাওয়ার একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে দেশের জনগণের জানমাল রক্ষায় জনস্বার্থে সেনা মোতায়েনের জন্য বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের প্রতি অনুরোধ জানাচ্ছি। বিষয়টি অতীব জরুরি। সূত্র: আরটিভি নিউজআইএ/ ১৩ নভেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×