কলকাতা, ২৭ নভেম্বর – বাংলাদেশকে আমি দেশ হিসেবে ভালোবাসি বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই উত্তর ২৪ পরগনার মতুয়া গড় হিসেবে পরিচিত বনগাঁয় তৃণমূল কংগ্রেসের এক সভা থেকে এমন মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বনগাঁর ত্রিকোণ পার্কের সভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেই। আমার আসতে একটু দেরি হয়েছে, এর পেছনে একটা মজা রয়েছে। মজাটা কী? আমি গত সাত-আট মাস হেলিকপ্টার ব্যবহার করি না। গাড়িতেই জেলায় জেলায় যাই। তবে আজ যেহেতু এখানে একটা সভা রয়েছে, তারপর ঠাকুরনগর যাবো। ঠাকুরনগর থেকে ফিরতে হবে। তাই সরকারের একটা হেলিকপ্টার নেওয়া ছিল। আমার বেরোনোর আগে হঠাৎ খবর এলো, হেলিকপ্টার যাবে না। আমি দেখলাম, দারুণ মজার খবর তো। নির্বাচনই শুরু হলো না, তার মধ্যেই কনফ্রন্টেশন শুরু হয়ে গেলো?
উখিয়ায় অপহরণের ১০ দিন পর রোহিঙ্গা যুবকের অর্ধগলিত ম*র*দে*হ উদ্ধার
তিনি বলেন, কিন্তু ওরা বুঝল না, এতে আমার ভালোই হলো। কারণ, আমি রাস্তায় আসতে আসতে প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়েছে। আমি বিজেপিকে বারবার বলি, ওরে, আমার সঙ্গে খেলতে যাস না। আমার সঙ্গে খেলতে গেলে যে খেলাটা খেলবো, সেই খেলায় আমাকে ধরতেও পারবে না, ছুঁতেও পারবে না, নাগালও পাবে না।
বাংলাদেশের কথা উল্লেখ করে মমতা ব্যানার্জী বলেন, দেশভাগের সময়ে কেউ বাংলাদেশে চলে গেলো, কেউ পাকিস্তানে, আবার কেউ ভারতেই রয়ে গেলো। এটা হচ্ছে আমাদের ইতিহাসের পাতা। কাজেই যারা ছোটবেলায় বাংলাদেশি ভাষায় কথা বলে অভ্যস্ত, আজ ভাষাটা সে পরিবর্তন করবে কীভাবে? আমাদের ভাষা বাংলা ভাষা। লেখার ভাষা সবার এক। বলার ভাষা, উচ্চারণ আলাদা। আমি বীরভূমে জন্মগ্রহণ করেছি, নয়তো আমাকেও এরা বাংলাদেশি বলে দিতো।
তিনি আরও বলেন, আমি বাংলাদেশকে ভালোবাসি দেশ হিসেবে। কারণ আমাদের ভাষা এক। ভৌগোলিক বেড়া রয়েছে, রাজনৈতিক বেড়া রয়েছে, ঐতিহাসিক বেড়া রয়েছে। কিন্তু আপনি বীরভূমে যান, দেখবেন ওদের কথার টান আলাদা। আপনি অশোকনগর, বনগাঁ, বর্ধমান, মালদহ, বাঁকুড়া, পুরুলিয়া যান এদের সবার ভাষাটা না আলাদা? কত রকম ভাষা।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৭ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন