হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিখোঁজের ১৪ দিন পর রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৩ জুলাই ২০২২, ০৮:২৯ অপরাহ্ন

গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজের ১৪ দিন পর নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের চেয়ারম্যান একরাম (৪২)কে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত পৌনে তিনটার দিকে হ্নীলা বাজার থেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভিকটিম একরাম নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের শেড-৮০৮/৬, ব্লক-সি (এমআরসি-১৯৪১৩) এর মোঃ হাসিমের ছেলে।

এসব তথ্য জানিয়েছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক।

আরও পড়ুন

কল্যাণপুরে ৫-৬টি ককটেল বিস্ফোরণ, পালানোর সময় একজন গ্রেপ্তার

তিনি জানান, গত ৯ জুলাই টেকনাফের হ্নীলা বাজারে গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ হয় ব্লক চেয়ারম্যান একরাম।

ঘটনার পর থেকে তাকে উদ্ধারে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান অব্যাহত রাখে।

হ্নীলা বাজারে কে বা কারা রোহিঙ্গা একরামকে অজ্ঞান অবস্থায় ফেলে চলে যায়। স্থানীয়দের খবরের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে তাকে উদ্ধার করা হয়।

তাকে প্রথমে নয়াপাড়া আইপিডি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

অধিনায়ক জানান, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

নিখোঁজের ১৪ দিন পর রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিখোঁজের ১৪ দিন পর রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৩ জুলাই ২০২২, ০৮:২৯ অপরাহ্ন
Print Image
গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজের ১৪ দিন পর নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের চেয়ারম্যান একরাম (৪২)কে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত পৌনে তিনটার দিকে হ্নীলা বাজার থেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ভিকটিম একরাম নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের শেড-৮০৮/৬, ব্লক-সি (এমআরসি-১৯৪১৩) এর মোঃ হাসিমের ছেলে। এসব তথ্য জানিয়েছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক। তিনি জানান, গত ৯ জুলাই টেকনাফের হ্নীলা বাজারে গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ হয় ব্লক চেয়ারম্যান একরাম। ঘটনার পর থেকে তাকে উদ্ধারে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান অব্যাহত রাখে। হ্নীলা বাজারে কে বা কারা রোহিঙ্গা একরামকে অজ্ঞান অবস্থায় ফেলে চলে যায়। স্থানীয়দের খবরের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে তাকে উদ্ধার করা হয়। তাকে প্রথমে নয়াপাড়া আইপিডি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। অধিনায়ক জানান, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×