হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘নির্বাচনের মাধ্যমে সত্যিকার গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার গঠিত হবে’- কক্সবাজারে সালাহ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রত্যাশার কথা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে গণমানুষের এটি প্রত্যাশা; বাংলাদেশের মানুষের এটি আকাঙ্ক্ষা। শহীদের রক্তের আকাঙ্ক্ষা— নির্বাচনের মাধ্যমে সত্যিকার গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার গঠিত হবে; নিরপেক্ষ ভোটগ্রহণের মাধ্যমে।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জনগণ ভোটের অধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ভোটের সুষ্ঠু ও পরিবেশ বজায় রাখার জন্য দলীয় নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে। নির্বাচনী মাঠে সবার জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনার এবং সরকার সবাইকে মিলে।

সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সালাহউদ্দিন আহমদ নির্বাচনী মাঠে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার এবং নির্বাচনে জনগণমুক্ত এবং স্বাধীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

ইনানীতে গ্যাসের আগুন নেভানো হচ্ছে না কেন?

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ ঘোষিত তপশিলে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নিতে কক্সবাজার গেছেন। শুক্রবার দুপুর সোয়া ১টায় ঢাকা থেকে বিমানযোগে তিনি কক্সবাজারে পৌঁছান।

পরে সেখান থেকে শহরের নুনিয়ারছড়াস্থ স্থানীয় একটি মসজিদে সালাহউদ্দিন আহমদ দলীয় নেতাকর্মীরাসহ জুমার নামাজ আদায় করেন। এরপর তিনি সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমার দেশ এর স্টাফ রিপোর্টার আনসার হোসেনের শিশু পুত্র রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে মরহুমের বাসায় গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বজনদের সঙ্গে সাক্ষাত করে সমবেদনা জানান।

বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নেন।

জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে প্রার্থীদের পূর্ব নির্ধারিত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথমদিনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের দিন ধার্য ছিল। এতে কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমাদানকারি ৫ জন্য প্রার্থীর মধ্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের প্রার্থিতা অবৈধ ঘোষিত হয়েছে। এ নিয়ে এই নির্বাচনে আসনটিতে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।

এসব প্রার্থী হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াত ইসলামীর কক্সবাজার শহর শাখার আমির আব্দুল্লাহ আল ফারুক ও গণঅধিকার পরিষদের আব্দুল কাদের।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘নির্বাচনের মাধ্যমে সত্যিকার গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার গঠিত হবে’- কক্সবাজারে সালাহ উদ্দিন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘নির্বাচনের মাধ্যমে সত্যিকার গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার গঠিত হবে’- কক্সবাজারে সালাহ উদ্দিন

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Print Image
সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রত্যাশার কথা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে গণমানুষের এটি প্রত্যাশা; বাংলাদেশের মানুষের এটি আকাঙ্ক্ষা। শহীদের রক্তের আকাঙ্ক্ষা— নির্বাচনের মাধ্যমে সত্যিকার গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার গঠিত হবে; নিরপেক্ষ ভোটগ্রহণের মাধ্যমে। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জনগণ ভোটের অধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ভোটের সুষ্ঠু ও পরিবেশ বজায় রাখার জন্য দলীয় নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে। নির্বাচনী মাঠে সবার জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনার এবং সরকার সবাইকে মিলে। সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সালাহউদ্দিন আহমদ নির্বাচনী মাঠে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার এবং নির্বাচনে জনগণমুক্ত এবং স্বাধীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করার ওপর গুরুত্বারোপ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ ঘোষিত তপশিলে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নিতে কক্সবাজার গেছেন। শুক্রবার দুপুর সোয়া ১টায় ঢাকা থেকে বিমানযোগে তিনি কক্সবাজারে পৌঁছান। পরে সেখান থেকে শহরের নুনিয়ারছড়াস্থ স্থানীয় একটি মসজিদে সালাহউদ্দিন আহমদ দলীয় নেতাকর্মীরাসহ জুমার নামাজ আদায় করেন। এরপর তিনি সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমার দেশ এর স্টাফ রিপোর্টার আনসার হোসেনের শিশু পুত্র রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে মরহুমের বাসায় গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বজনদের সঙ্গে সাক্ষাত করে সমবেদনা জানান। বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নেন। জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে প্রার্থীদের পূর্ব নির্ধারিত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথমদিনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের দিন ধার্য ছিল। এতে কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমাদানকারি ৫ জন্য প্রার্থীর মধ্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের প্রার্থিতা অবৈধ ঘোষিত হয়েছে। এ নিয়ে এই নির্বাচনে আসনটিতে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। এসব প্রার্থী হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াত ইসলামীর কক্সবাজার শহর শাখার আমির আব্দুল্লাহ আল ফারুক ও গণঅধিকার পরিষদের আব্দুল কাদের।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×